শিরোনাম
পোরশায় কিশোরী ফুটবল দলের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ: ২০২৭ সালের এসএসসিতে সেরা ফলাফলের প্রত্যয় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ৩নং কৈয়ারবিল ইউনিয়নবাসীর দোয়া চাইলেন দিদারুল ইসলাম এরফান পোরশায় মাদকবিরোধী অভিযানে স্থানীয় জনগনের সহায়তায় ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ পোরশায় উৎসব মুখর পরিবেশে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন সেচ্ছাসেবী সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন ও মোটিভেশনাল সেমিনার অনুষ্ঠিত সিলেটে সুজন মিয়া গ্রেপ্তার, বালুমহাল নিয়ে আগেও সংবাদ প্রকাশ সাংবাদিক জয়নালকে সাইবার সুরাক্ষা মামলা দিয়ে গ্রেপ্তার, সংবাদমাধ্যমের স্বাধীনতা প্রশ্নের মুখে সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশের কাউন্সিল অনুষ্ঠিত সার্ক এডুকেশন কনক্লেভ অ্যান্ড অ্যাওয়ার্ড-২০২৬ বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে ভারত যাচ্ছেন এসজেএফ সেক্রেটারি জেনারেল মোঃ আবদুর রহমান।।
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

আনোয়ারায় আগুনে পুড়ে ছাই চার বসতঘর  

রিপোটারের নাম / ৪৮৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

 

 

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারায় অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (১ডিসেম্বর) ভোররাতে উপজেলার বরুমচড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোখলেছুর রহমানের বাড়িতে এঘটনা ঘটে।

আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন মোঃ করিম, মোঃ ইলিয়াছ, জেবল হোসেন ও আক্তার হোসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস আসলেও তার আগেই আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান স্থানীয়রা। এতে চার পরিবারে ১৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে মানুষের চিৎকারে ঘুম থেকে উঠে আগুন দেখতে পায়, মো ইলিয়াসের ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। এসময় স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসলেও সব পুড়ে যায়।

 

ক্ষতিগ্রস্ত মো. ইলিয়াছ জানায়, রাতে ঘরে হঠাৎ আগুন দেখে কোন রকম পরিবারের সদস্যদের নিয়ে ঘর থেকে বের হই। আগুনে আমার নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 

আনোয়ারা ফায়ার সার্ভিসের ইনর্চাজ মংসুইনু মারমা বলেন, আগুনের খবর শুনে আমরা ঘটনাস্থলে পৌছায়। কিন্তু তার আগেই সব পুড়ে গেছে। আগুন লাগার কারণ জানতে তদন্ত চলছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;