শিরোনাম
চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ৩নং কৈয়ারবিল ইউনিয়নবাসীর দোয়া চাইলেন দিদারুল ইসলাম এরফান পোরশায় মাদকবিরোধী অভিযানে স্থানীয় জনগনের সহায়তায় ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ পোরশায় উৎসব মুখর পরিবেশে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন সেচ্ছাসেবী সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন ও মোটিভেশনাল সেমিনার অনুষ্ঠিত সিলেটে সুজন মিয়া গ্রেপ্তার, বালুমহাল নিয়ে আগেও সংবাদ প্রকাশ সাংবাদিক জয়নালকে সাইবার সুরাক্ষা মামলা দিয়ে গ্রেপ্তার, সংবাদমাধ্যমের স্বাধীনতা প্রশ্নের মুখে সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশের কাউন্সিল অনুষ্ঠিত সার্ক এডুকেশন কনক্লেভ অ্যান্ড অ্যাওয়ার্ড-২০২৬ বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে ভারত যাচ্ছেন এসজেএফ সেক্রেটারি জেনারেল মোঃ আবদুর রহমান।। দুর্গাপূজায় যানজট নিরসনে ঘাম ঝরাচ্ছেন টিআই-সার্জেন্টসহ ট্রাফিক পুলিশের সদস্যরা বিজিবি কর্তৃক মাদক দ্রব্য হেরোইন উদ্ধার। 
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী  অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন ।

রিপোটারের নাম / ৮২৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪

 

 

সাইফুল ইসলাম সাকিব : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোলার তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক,অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।

শুক্রবার বিকালে তজুমদ্দিন উপজেলা বিভিন্ন বাজারের প্রতিটি দোকান ব্যবসায়ী ও আগত ভোটারদের মাঝে গণসংযোগ ও লিফলেট বিতরণ করে দোয়া ও সমর্থন কামনা করেছেন। এ সময় তার সঙ্গে প্রায় ৩ শতাধিক নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

গণসংযোগকালে দলীয় নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠনের রূপরেখা বাস্তবায়নে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে সৎ, যোগ্য প্রার্থী হিসাবে অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন’কে চেয়ারম্যান পদে ভোট ও সমর্থন দিয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন এর সঙ্গে উপস্থিত ছিলেন, ভোলা জেলা পরিষদের সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইশতিয়াক হাছান সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;