শিরোনাম
পোরশায় জমি সংক্রান্ত সালিশে মারামারি, ইউপি সদস্যসহ প্রতিপক্ষের হামলায় আহত ৫ পাটগ্রামে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ পোরশায় ৩২ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার পেল কোয়ারেন্টানে মারা যাওয়া ছাগল।  পাটগ্রামে শিক্ষকের দাবীতে দ্বিতীয় দিনের মত চলছে দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে ছাত্র -ছাত্রীদের ক্লাস বর্জন আন্দোলন। পোরশায় ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা পরিদর্শনে ইউএনও রাকিবুল ইসলাম।  শিক্ষক সংকটের কারণে দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র -ছাত্রীদের ক্লাস বর্জন নওগাঁ পুলিশ সুপারের নির্দেশে পোরশায় বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির উপকরণ জব্দ ও ধ্বংস, ৩ জনের বিরুদ্ধে মামলা।  লালমনিরহাটেট পাটগ্রামে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিয়ত মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে। পোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

ইসরায়েলের মসজিদগুলোতে লাউড স্পিকারে আজান না দেওয়ার নির্দেশ

রিপোটারের নাম / ৪৫৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

 

এইচটি বাংলা আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের মসজিদগুলোতে লাউড স্পিকারে আজান না দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভির। কট্টর ডানপন্থি নেতা হিসেবে পরিচিত এই নিরাপত্তামন্ত্রী স্পিকারে আজান দেওয়া হলে সেখানে সরাসরি পুলিশকে বাধা দিতে বলেছেন। খবর টাইমস অব ইসরায়েলের

 

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এ বেন গিভির জানিয়েছেন, কোনো মসজিদে স্পিকার ব্যবহার করতে দেখলে, পুলিশ সেখানে ঢুকতে পারবে। একইসঙ্গে ওইসব মসজিদের স্পিকার জব্দ করার অনুমতিও দিয়েছেন উগ্রপন্থি ইতামার বেন গিভির।

 

 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, “নীতিটি চালু করতে পেরে আমি ‘গর্বিত’। এর ফলে ‘মসজিদ থেকে উচ্চ শব্দের অবসান ঘটাবে, এই শব্দ ইসরায়েলের বাসিন্দাদের জন্য একটি বিপদ হয়ে উঠেছে।”

 

তবে ইসরায়েলি বিরোধী দলীয় নেতারা ইতামার বেন গিভিরের এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে কথা বলেছেন। লেবার পার্টির নেতা গিলাদ কারিভ এক্সে লিখেছেন, ‘বেন গিভির ইসরায়েলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছেন। ব্যারেলগুলোতে এক ম্যাচ আগুন না ধরানো পর্যন্ত বেন গিভির থামবেন না।’

 

হাদেস-টা’আলের নেতা আহমেদ তিবি এই নিষেধাজ্ঞার কঠোর নিন্দা জানিয়ে বলেছেন, ‘বেন গিভির ঘৃণা ও আরবদের নিপীড়নের ওপর তার ঘাঁটি তৈরি করেছেন।’

 

তিনি আরও বলেছেন, ‘প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাঙ্গাবাজ মন্ত্রীর কর্মকাণ্ডের জন্য দায়ী।’


এই ক্যাটাগরির আরো সংবাদ