শিরোনাম
শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’-এর আঘাতে জাপানে বিপর্যয় দুজনের মৃত্যু। জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত। পোরশায় মাদক সেবনের দায়ে যুবককে ৬ মাসের কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত পূর্ণভবা নদীতে নৌকাডুবি: শিশুসহ ১০৯ যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা, সুতি জালের উপকরণের সঙ্গে ধাক্কা।  তালায় মানবতা ফাউন্ডেশনের ২১ সদস্যের কার্যকরী কমিটি গঠন রংপুর ব্যাটালিয়ন- ৫১ বিজিবির অভিযানে ভারতীয় ষাঁড় ও ডিমলায় মাদকসহ আটক ১ যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর-শ্বাসরোধের অভিযোগ, স্বামী গ্রেপ্তার দক্ষিণ কোরিয়া খাদ্যবর্জ্য থেকে বায়োগ্যাস ও বিদ্যুৎ উৎপাদন করছে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু।
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’-এর আঘাতে জাপানে বিপর্যয় দুজনের মৃত্যু।

রিপোটারের নাম / ২০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

 

এইচটি বাংলা আন্তর্জাতিক ডেস্ক : শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’-এর আঘাতে জাপানের বিভিন্ন এলাকায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাজধানী টোকিওসহ আশপাশের অঞ্চলে ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

 

দুর্যোগের আশঙ্কায় নিরাপত্তার জন্য দেশটির ১৬ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

 

সোমবার টোকিওর কাছাকাছি কাতসুরা এলাকার প্রায় ৮০ মাইল দক্ষিণে অবস্থান করার সময় টাইফুনটি ঘণ্টায় প্রায় ১৪৪ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস নিয়ে এগিয়ে যায়। এর প্রভাবে হাজার হাজার বাড়িঘর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে।

 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, টাইফুনের কারণে জাপান এয়ারলাইনসের ১৩৫টি এবং অল নিপ্পন এয়ারওয়েজের ১৪০টি ফ্লাইট বাতিল করা হয়। এতে বিমানবন্দরে বিপুলসংখ্যক যাত্রী আটকা পড়েন। এ ছাড়া টোকিও ও ওসাকার মধ্যকার রুটে চলাচলকারী বিখ্যাত বুলেট ট্রেনসহ বিভিন্ন রেল পরিষেবা বন্ধ রাখা হয়।

 

প্রবল বৃষ্টিতে টোকিওর পূর্বাঞ্চলের ইচিকাওয়া এবং জনপ্রিয় পর্যটনকেন্দ্র কামাকুরার বেশ কয়েকটি সড়ক পানিতে তলিয়ে যায়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিশ্বখ্যাত টোকিও গেম শো নির্ধারিত সময়ের আগেই বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি বেশ কয়েকটি খোলা আকাশের কনসার্ট ও ক্রীড়া আয়োজনও বাতিল করা হয়েছে।

 

জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোরের দিকে টাইফুনটি উপকূল অতিক্রম করার পর কিছুটা দুর্বল হয়ে উত্তর-পূর্ব দিকে এগিয়ে যায়।

 

তবে সংস্থাটি সতর্ক করেছে, টাইফুনের প্রভাবে জাপানের কিছু এলাকায় সেপ্টেম্বর মাসের স্বাভাবিক গড় বৃষ্টিপাতের রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। ফলে বন্যা ও ভূমিধসের ঝুঁকি এখনো রয়েছে।

 

চলতি বছর জাপানে আঘাত হানা ২৫তম টাইফুন হিসেবে ‘দুজুয়ান’ দেশটির বিভিন্ন এলাকায় ব্যাপক প্রভাব ফেলেছে।

 

এএসই


এই ক্যাটাগরির আরো সংবাদ

;