শিরোনাম
একজন রূপকার—প্রোফেসর যোগেশ সিং লায়ন্স ও লিও ক্লাব অনির্বাণের চার্টার প্রেজেন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, জিডি চন্দনাইশে খুনিয়া পাড়া ইয়াং সোসাইটির অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  পোরশায় মাদকবিরোধী অভিযানে ০১ জন পেশাদার খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার-২৫০ গ্রাম গাঁজা জব্দ।  ইন্দোরে শুরু হলো ১৮তম ভারতীয় সাংবাদিকতা উৎসব ২০২৬: মূল ভাবনা ‘জেন-জি’, সম্মানিত সংবাদমাধ্যমের কিংবদন্তিরা। পোরশায় আদিবাসী সমাবেশ ও ত্রি-বার্ষিক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।     নীলফামারীতে বিজিবির অভিযানে ১৮ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষে নিতপুর দারুস সুন্নাহ সিনিয়র ফাজিল মাদ্রাসায় এক মা সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।  হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

ইসলামকে সুদৃঢ় করতে নফসের সঙ্গে জিহাদ করতে হবে- পীরে বাঙ্গাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

রিপোটারের নাম / ৬৬৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবরদক: আওলাদে রাসূল (দ.) পীরে বাঙ্গাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ.) বলেছেন, নফসের বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে বড় পরীক্ষা। এ পরীক্ষার জন্য আমাদের সবর্দা প্রস্তুতি নিতে হবে। ইসলামকে সুদৃঢ় করতে নফসের সঙ্গে জিহাদ করতে হবে। তিনি বলেন, ঠিকঠাকভাবে ঘোড়ার লাগাম ধরতে না পারলে যেমন ঘোড়া সঠিকভাবে দৌড়াতে পারেনা, তেমনি প্রস্তুতি না থাকলে পরীক্ষায় যে কোনো উত্তীর্ণ হওয়া যায় না। সুতরাং বড় জিহাদ মোকাবিলায় আমাদের প্রস্তুতির বড় অংশ হচ্ছে তাওবার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামীনের কাছে গুনাহ মাফ চাওয়া। তিনি গত ১৮ সেপ্টেম্বর আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত চন্দনাইশের পাঠানদন্ডী তাহেরীয়া সাবেরীয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার ৩৭তম সালানা জলসা ও ঈদ-এ মিলাদুন্নবী (দ.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মাহফিলে আরো উপস্থিত ছিলেন মেহমানে আ’লা আওলাদে রাসূল (দ.) সাহেবজাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ (মা.জি.আ.) ও সাহেবজাদা সৈয়্যদ মেহমুদ আহমদ শাহ (মা.জি.আ.)। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. কমর উদ্দীন ছবুরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল আনোয়ার হোসেন, আনজুমান, জামেয়া, গাউসিয়া কমিটির মুখপাত্র এডভোকেট মোছাহেব উদ্দীন বখতিয়ার, গাউসিয়া কমিটির সাবেক চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনার, আল্লামা আশরাফুজ্জামান আল কাদেরী, গাউসিয়া কমিটি চট্টগ্রাম দক্ষিণ জেলার আহবায়ক হাবিবুল্লাহ মাস্টার, মাওলানা আবদুল গফুর খান, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট নাজিম উদ্দীন, অধ্যক্ষ শাহ খলিলুর রহমান নিজামী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মো. সোলাইমান ফারুকী, উপজেলা এলডিপির সভাপতি মোতাহের মিয়া, অধ্যক্ষ আবু তালেব বেলাল, অধ্যাপক আবদুল মান্নান, মাওলানা ফেরদৌসুল আলম খান, মাওলানা গিয়াস উদ্দীন আলকাদেরী, এডভোকেট দেলোয়ার হোসেন, নজরুল ইসলাম, মোজাম্মেল হক তালুকদার, এডভোকেট মোজাম্মেল হক ফারুকী, মাওলানা মানুন উদ্দিন সিদ্দিকী, মোহররম আলী, শরফুদ্দিন চৌধুরী কাজল, সরোয়ার উদ্দিন, আলমগীরুল ইসলাম বঈদী, মাদ্রাসার সুপার মাওলানা মো. মোরশেদুল হক, সাংবাদিক যথাক্রমে- মো. এরশাদ, শাহনুর দস্তগীর, মো. শাহাদাত হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, সৈয়্যদ শিবলী সাদেক কফিল, মো. আরফাত হোসেন। আলোচনায় অংশ নেন, সাঈদ ইবনে খাইর, মোহাম্মদ রফিকুল ইসলাম বাবুল, মো. মতিন, জি এম শাহাদাত হোসেন মানিক, সেলিম চৌধুরী, আলা উদ্দিন, শাহনেওয়াজ চৌধুরী শুভ, মো. খোকন, মহিউদ্দিন, আহমদ উল্লাহ ছোটন, শাহাদাত হোসেন চৌধুরী প্রমুখ। পাশাপাশি বাদে মাগরিব চামুদরিয়া ইউনাইটেড ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়ে মহিলা বায়াত ও পাঠানদন্ডী তাহেরীয়া সাবেরীয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা মাঠে পুরুষদের বায়াত শেষে এশার নামাজের ইমামতি করেন পীরে বাঙ্গাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ.)।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;