শিরোনাম
পাটগ্রামে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি: চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ মাদক উদ্ধারকারী থানা হিসেবে নির্বাচিত হয়েছে পোরশা থানা।  গিলানী চা বাগানে অশ্রুসিক্ত নয়নে সহকারী ব্যবস্থাপককে বিদায় সংবর্ধনা একজন রূপকার—প্রোফেসর যোগেশ সিং লায়ন্স ও লিও ক্লাব অনির্বাণের চার্টার প্রেজেন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, জিডি চন্দনাইশে খুনিয়া পাড়া ইয়াং সোসাইটির অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  পোরশায় মাদকবিরোধী অভিযানে ০১ জন পেশাদার খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার-২৫০ গ্রাম গাঁজা জব্দ।  ইন্দোরে শুরু হলো ১৮তম ভারতীয় সাংবাদিকতা উৎসব ২০২৬: মূল ভাবনা ‘জেন-জি’, সম্মানিত সংবাদমাধ্যমের কিংবদন্তিরা। পোরশায় আদিবাসী সমাবেশ ও ত্রি-বার্ষিক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।    
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল পরীক্ষার ফল প্রকাশ  পাশের হার ৯৩ শতাংশ 

রিপোটারের নাম / ৫৬৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

 

 

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল (স্নাতক) পাস পরীক্ষা-২০২৩ এর ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর ৯৩ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আজ মঙ্গলবার (১৩ মে ২০২৫) বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এর আগে পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী ভাইস-চ্যান্সেলর এর কাছে পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন।

 

এসময় বিশ্ববিদ্যালয়ের দুই প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম ও প্রফেসর ড. মুহাম্মদ আবু জাফর খান, ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী, কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মোহাম্মদ অলী উল্যাহ, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন প্রফেসর ড. মুহাম্মদ শাযাআত উল্লাহ ফারুকী, রেজিস্ট্রার মোঃ আইউব হোসেন, পরিচালক (অর্থ ও হিসাব) মোছাব্বির মোহাম্মদ মুছা, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. মোঃ রফিক আল মামুন, উপ-রেজিস্ট্রার ফাহাদ আহমদ মোমতাজী’সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

ফলাফল প্রকাশকালে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম নিজস্ব ব্যবস্থাপনায় এবং সল্পসময়ে ফলাফল প্রকাশ করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। একইসাথে পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের তিনি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

 

এ বছর মেধাতালিকায় ১ম বর্ষে পিরোজপুর জেলার ছারছীনা দারুস সুন্নাত কামিল মাদরাসা এবং ২য় বর্ষ ও তৃতীয় বর্ষে চট্টগ্রাম জেলার জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা পৃথকভাবে প্রথম স্থান অর্জন করায় সংশ্লিষ্ট মাদরাসার শিক্ষক ও শিক্ষর্থীদের অভিনন্দন জানান ভাইস চ্যান্সেলর।

 

এ বছর তিন বর্ষে সর্বমোট ১১৭২৯৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে এর মধ্যে ১০৯৮২৮ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। পরীক্ষায় পাশের হার ১ম বর্ষ ৯০.৪৮ শতাংশ, ২য় বর্ষ ৯৪.৭৪ শতাংশ এবং তৃতীয় বর্ষ ৯৬.৫৫ শতাংশ ।

 

উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা ফলাফল সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iau.edu.bd এ পাওয়া যাবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;