শিরোনাম
চন্দনাইশে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের সনদ ও পুরস্কার বিতরণ সাতকানিয়ায় চাঁদা না দেওয়ায় সরকারি রাস্তা ব্লক করে বাড়ি নির্মাণে বাধা দেওয়ায় অভিযোগ পোরশায় উৎসবমুখর পরিবেশে শিক্ষার মানোন্নয়ন ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত। চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সংবাদ সারাবেলার ৯ম বর্ষপূর্তি উদযাপন জমকালো আয়োজনে কক্সবাজার সমুদ্র সৈকতে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান  পোরশায় আকস্মিক শিলাবৃষ্টিতে ক্ষেতের সোনালী ধান ঝরে যাওয়ায় দিশেহারা কৃষক। পোরশায় কিশোরী ফুটবল দলের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ: ২০২৭ সালের এসএসসিতে সেরা ফলাফলের প্রত্যয় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ৩নং কৈয়ারবিল ইউনিয়নবাসীর দোয়া চাইলেন দিদারুল ইসলাম এরফান
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

পাটগ্রামে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি: চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা

রিপোটারের নাম / ২৯৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

 

এফ আই রানা , লালমনিরহাট জেলা প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভা ও উপজেলা সদরে বেওয়ারিশ কুকুরের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এর ফলে চরম আতঙ্ক ও দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন সাধারণ পথচারী, ব্যবসায়ী ও শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতকারী শিক্ষার্থীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, পাটগ্রাম পৌরসভার সাহেবডাঙ্গা, পৌরসভা কার্যালয় চত্বর, পাটগ্রাম সরকারি হুজুর উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় এলাকা, পোস্ট অফিস পাড়ামোর, বাসটার্মিনাল এবং বাইপাস সড়কসহ বিভিন্ন পয়েন্টে বেওয়ারিশ কুকুরের আনাগোনা ও উপদ্রব সবচেয়ে বেশি। বিশেষ করে সকাল ও বিকেলে স্কুলগামী ছোট শিশু এবং সাধারণ পথচারীদের চরম আতঙ্কের মধ্যে চলাচল করতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দলবদ্ধভাবে ঘুরে বেড়ানো এসব কুকুরের উৎপাতে পথচারীরা অসহায় হয়ে পড়েছেন। হাত বা কাঁধে বাজারের ব্যাগ নিয়ে চলাফেরা করাও দায় হয়ে উঠেছে। অনেক সময় পথচারী ব্যাগ নিয়ে যাওয়ার সময় কুকুরগুলো দলবদ্ধভাবে তেড়ে এসে আক্রমণ করার চেষ্টা করে।

এ বিষয়ে পাটগ্রাম পোস্ট অফিস পাড়া এলাকার বাসিন্দা ও সাংবাদিক তৌফিকুল ইসলাম সজীব বলেন, “সাহেবডাঙ্গা, পোস্ট অফিস পাড়া ও তাহেরা বিদ্যাপীঠ এলাকাসহ পুরো পৌর শহরে বেওয়ারিশ কুকুরের উপদ্রব চরমে পৌঁছেছে। বাজারের ব্যাগ হাতে নিয়ে স্বাভাবিকভাবে হাঁটাও মুশকিল। সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে দ্রুত এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।”

গত বুধবার (৭ অক্টোবর) স্থানীয় সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরা হয়। সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নবাগত পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পাটগ্রাম পৌরসভার প্রশাসক মিজ্ ফারজানা আখতার জানান, “আমি সবেমাত্র এই উপজেলায় যোগদান করেছি এবং পৌর প্রশাসক হিসেবে এখনো নিয়মিত অফিস শুরু করতে পারিনি। বিষয়টি জেনেছি, দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;