শিরোনাম
লিবিয়ায় চার শতাধিক বাংলাদেশির ওপর নৃশংস নির্যাতনের অভিযোগ — আশরাফ-বাহার ‘মানবপাচার মাফিয়া’ চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী। নতুন সরকারের মন্ত্রী হচ্ছেন কারা!
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

ঋণ খেলাপির দায়ে হাবিব গ্রুপের তিন পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রিপোটারের নাম / ৩৭৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

এইচটি বাংলা ডেস্ক : হাবিব গ্রুপের তিন পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন আদালত। তারা হলেন- ইয়াকুব আলী, মো. ইয়াছিন আলী ও তানভীর হাবিব।

রোববার (৬ অক্টোবর) চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ৩৯ কোটি ১৭ লাখ টাকা খেলাপি ঋণ আদায়ের জন্য এবি ব্যাংক লিমিটেড চট্টগ্রামের আগ্রাবাদ শাখা এ মামলা দায়ের করে। রোববার আদালতের আদেশে উল্লেখ করা হয়- তাদের নেওয়া ঋণের বিপরীতে কোনো স্থাবর-অস্থাবর সম্পত্তি বন্ধক বা সহায়ক জামানত হিসেবে ছিল না। তাই দায় সমন্বয়ের জন্য আইনের ৩৩ ধারার বিধান মোতাবেক নিলাম কার্যক্রম গ্রহণ করা সম্ভব হয়নি। ডিক্রিদার ব্যাংক হলফনামা সহকারে অর্থঋণ আইনের ৩৪ ধারা মোতাবেক তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন। এ মামলা দায়ের হওয়ার প্রায় ১ বছরের বেশি সময় অতিক্রান্ত হলেও তারা ডিক্রিদারের কোনো পাওনা পরিশোধ করেননি।

 

তাই বিপুল পরিমাণ খেলাপি ঋণ আদায়ে বাধ্য করার প্রয়াস হিসেবে ডিক্রিদারের আবেদন মঞ্জুর করে অভিযুক্তদের ৫ মাসের দেওয়ানি আটকাদেশ দেওয়া হয়েছে। আদেশ কার্যকর করার জন্য আইনের ৩৫ ধারার বিধান অনুযায়ী তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করার আর্জি জানানো হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ