শিরোনাম
পোরশায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ বিএমএসএস’র কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী পোরশায় মেইন সড়ক থেকে ইউনিয়ন পরিষদ ও স্কুল- আ্যান্ড কলেজে যাওয়ার রাস্তা বেহাল,দ্রুত সংস্কারের দাবি। পাটগ্রামে ওয়ারিয়র্স অফ জুলাই ফাউন্ডেশন এর উদ্যোগে মাসব্যাপী আন্ত: বিদ্যালয় প্রতিযোগিতা অনুষ্ঠিত পাটগ্রামে মৎস্য অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ চায়না দোয়ারী জাল জব্দ চট্টগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন মাইলফলক: ৪১ ওয়ার্ড ডিজাস্টার রেসপন্স টিমের সমন্বয় সভা লালমনিরহাটের পাটগ্রামে ইমামকে হেনস্তার প্রতিবাদে মানববন্ধন চন্দনাইশে বন্যার্তদের খাদ্যদ্রব্য দিতে এসে কানাডা প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগ চন্দনাইশে বরমা ইউনিয়ন গাউসিয়া কমিটির উদ্যোগে বন্যাকবলিত ৩’শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ সাতবাড়িয়া ইউনিয়ন গাউসিয়া কমিটির উদ্যোগে বন্যাকবলিত ২’শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

এই ঈদে নির্মাতা এস.ডি.জীবন এর কামব্যাক!

রিপোটারের নাম / ৭১০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩

এইচটি বাংলা বিনোদন ডেস্ক : এই ঈদে কামব্যাক করছেন তরুণ নির্মাতা এস.ডি.জীবন। “সামাজিক মাধ্যমে সামাজিক নাটক” এই স্লোগানে দীর্ঘ বিরতির পর আবারো নির্মাণে ফিরেছেন তরুণ এই নির্মাতা। নিজের প্রযোজনা প্রতিষ্ঠান “জীবন প্রিয়া মিডিয়া”র ব্যানারে নির্মাণ কাজ করলেও এবার ফেইসবুক ও ইউটিউব চ্যানেল খুলেছেন “জীবন প্রিয়া ডিজিটাল” নামে। আর নতুন ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেল “জীবন প্রিয়া ডিজিটাল” এ প্রকাশিত হচ্ছে সামাজিক গল্প নির্ভর করে নির্মাণ করা নাটক। সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে বিভিন্ন নাটকের দৃশ্য ধারণ করেন তিনি। যা নিয়মিতভাবেই প্রকাশিত হচ্ছে তার “জীবন প্রিয়া ডিজিটাল” নামে ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে।

দীর্ঘবিরতির পর কাজে ফেরা প্রসঙ্গে তরুণ নির্মাতা এস.ডি.জীবন বলেন,আসলে আমি নির্মাণের সাথে জড়িত ২০১০ সালে থেকেই। মাঝখানে বিভিন্ন ব্যক্তিগত কারণে নির্মাণ কাজ বন্ধ রেখেছিলাম। সময় বদলেছে,সময়ের সাথে সাথে প্রযুক্তিও বদলেছে। তাই, সময়ের সাথে নিজেকে গুছিয়ে নিয়ে আবারো নির্মাণ কাজ শুরু করলাম।

“জীবন প্রিয়া ডিজিটাল” সম্পর্কে তিনি বলেন, এখন সবার হাতে হাতে স্মার্টফোন,মানুষও এখন অনেক স্মার্ট,মানুষের হাতে সময় ও কম। ঘরে বসে টিভি দেখে এমন মানুষের সংখ্যা এখন হাতেগোণা।তাই, সময়ের সাথে তাল মিলিয়ে সামাজিক মাধ্যমে মানুষকে সামাজিক ম্যাসেজ ও বিনোদন দিতে আমি ছোট ছোট কিছু বাস্তবমুখী গল্প নিয়ে নাটক বানাচ্ছি, যেগুলোর ডিউরেশনও খুবই ছোট। যাতে করে মানুষ বোরিং না হয় এবং স্বল্প সময়ের মধ্যে একটা গল্পের মাধ্যমে একটা ম্যাসেজ পেয়ে যায়।

তিনি আরো বলেন, যেহেতু আমার শুরুটা ঢাকা থেকেই ছিলো, তাই কামব্যাকটাও ঢাকা থেকেই করেছি। তবে, যেহেতু আমি চট্টগ্রাম থাকি এবং চট্টগ্রামের প্রতি আমার একটা আলাদা ভালোলাগাও আছে, সেহেতেু আমি চট্টগ্রামের কিছু তরুণ-তরুণী সহ অভিনয়ে আগ্রহীদের সুযোগ দিতে চাই।

যদি কেউ অভিনয়ে আগ্রহী থাকে তাহলে নির্মাতার সাথে যোগাযোগ করতে পারেন।

“জীবন প্রিয়া ডিজিটাল”এ প্রকাশিত ও এস.ডি.জীবন এর নির্মিত নাটকগুলো দেখতে এই লিঙ্কে ক্লিক করুন : https://www.facebook.com/jibonpriyadigitalbd


এই ক্যাটাগরির আরো সংবাদ