শিরোনাম
ইরান তেল রপ্তানি করতে না পারলে মধ্যপ্রাচ্য তেল রপ্তানি করতে পারবে না পাটগ্রাম সীমান্তে আবারও পুশ ইনের চেষ্টা বিএসএফের :সতর্ক অবস্থানে বিজিবি পাটগ্রাম সীমান্তে ১০ জনকে পুশ ইন বিএসএফ এর, রুখে দিয়েছে বিজিবি-জনতা  যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ওপর ইসরাইল নজরদারি চালাচ্ছে আশঙ্কা  ওয়াশিংটনের পাটগ্রাম পৌর আমির সোহেল রানাকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুরে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক।  বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী মোট খেলাপি ঋণের ৯৪ শতাংশই মন্দ ঋণ ও আদায় অযোগ্য ঋণ । সব শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। পাটগ্রামে ইসলামী আদর্শ বিদ্যানিকেতন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হেলিকপ্টার -২০২৬ শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর বৃত্তি প্রদান অনুষ্ঠিত
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

এপ্রিলে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৮৮ এবং আহত ১১২৪ 

রিপোটারের নাম / ৩২৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১১ মে, ২০২৫

 

এইচটি বাংলা ডেস্ক : চলতি বছরের এপ্রিল মাসে সড়ক দুর্ঘটনায় ৫৮৮ জন নিহত এবং ১১২৪ জন আহত হয়েছেন। এরমধ্যে শুধু মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ২২৯ জন।

রোববার (১১ মে) রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এ ছাড়া ৭টি নৌ দুর্ঘটনায় ৮ জন এবং রেলপথ দুর্ঘটনায় ২৪ জন নিহত হয়েছেন। সড়ক, নৌ ও রেলপথ মিলিয়ে সারাদেশে দুর্ঘটনায় ৬২০ জন নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে সবচেয়ে বেশি ১৫৪ জন ঢাকা বিভাগে। সবচেয়ে কম ৩২ জন নিহত হয়েছেন রংপুর বিভাগে। জেলা হিসেবে চট্টগ্রামে ৪৬ জন নিহত হয়েছে। নীলফামারী জেলায় দুর্ঘটনা ঘটলেও প্রাণহানি হয়নি। রাজধানীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১৯ জনের।

সড়ক দুর্ঘটনার কারণ হিসেবে ত্রুটিপূর্ণ যানবাহন, বেপরোয়া গতি, চালকদের অদক্ষতা ও মানসিক অসুস্থতা, বেতন-কর্মঘণ্টা নির্দিষ্ট না থাকা, বেপরোয়া মোটরসাইকেল চালানো, ট্রাফিক আইন না মানা, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনাকে দায়ী করেছে রোড সেফটি ফাউন্ডেশন।

৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে সংগঠনটি।


এই ক্যাটাগরির আরো সংবাদ