শিরোনাম
শিক্ষক সংকটের কারণে দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র -ছাত্রীদের ক্লাস বর্জন নওগাঁ পুলিশ সুপারের নির্দেশে পোরশায় বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির উপকরণ জব্দ ও ধ্বংস, ৩ জনের বিরুদ্ধে মামলা।  লালমনিরহাটেট পাটগ্রামে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিয়ত মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে। পোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পোরশায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ বিএমএসএস’র কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী পোরশায় মেইন সড়ক থেকে ইউনিয়ন পরিষদ ও স্কুল- আ্যান্ড কলেজে যাওয়ার রাস্তা বেহাল,দ্রুত সংস্কারের দাবি। পাটগ্রামে ওয়ারিয়র্স অফ জুলাই ফাউন্ডেশন এর উদ্যোগে মাসব্যাপী আন্ত: বিদ্যালয় প্রতিযোগিতা অনুষ্ঠিত পাটগ্রামে মৎস্য অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ চায়না দোয়ারী জাল জব্দ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত

রিপোটারের নাম / ৫৫৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

 

এইচটি বাংলা ডেস্ক : গত ১৯ আগস্ট -২০২৫, রোজ মঙ্গলবার চট্টগ্রাম বন্দর নগরীর ৩৮ নং ওয়ার্ড, দি সানরাইজ কেজি এন্ড হাই স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের উদ্যোগে পরিবেশ সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, বর্জ্য ব্যবস্থাপনা, পানি ও বায়ুদূষণ প্রতিরোধসহ জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

 

অনুষ্ঠানে দি সানরাইজ আইডিয়াল কেজি এন্ড হাই স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান রোটারিয়ান এস এম আজিজ, অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা মহাসচিব মোহাম্মদ আলী, প্রধান আলোচক ছিলেন, চিকিৎসক আনোয়ারুল ইসলাম চৌধুরী।

 

এই সময় বক্তারা বলেন, আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে হলে এখন থেকেই পরিবেশ রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীরাই সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে।

 

এই সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ ফয়জুল আলম প্রিন্স, সাংবাদিক মোঃ আমিনুল হক শাহীন,জেনারেল ওয়েলফেয়ার ইয়ুথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মঞ্জুর আহমেদ, হাজী মোঃ মাইনউদ্দিন,দি সানরাইজ আইডিয়াল কেজি এন্ড হাইস্কুলের পরিচালক মোঃ সাব্বির ইসলাম, প্রধান শিক্ষিকা, সোনিয়া আক্তার, সানজিদা আক্তার, জান্নাতুল মাওয়া, কোহিনুর আক্তার, সালমা আক্তার মীম প্রমূখ।

 

সভায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা পরিবেশবান্ধব জীবনযাপন, প্লাস্টিক ব্যবহারে সচেতনতা এবং প্রকৃতি রক্ষায় অঙ্গীকার ব্যক্ত করেন।

 

পরিশেষে সকল শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।

 

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ