শিরোনাম
একজন রূপকার—প্রোফেসর যোগেশ সিং লায়ন্স ও লিও ক্লাব অনির্বাণের চার্টার প্রেজেন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, জিডি চন্দনাইশে খুনিয়া পাড়া ইয়াং সোসাইটির অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  পোরশায় মাদকবিরোধী অভিযানে ০১ জন পেশাদার খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার-২৫০ গ্রাম গাঁজা জব্দ।  ইন্দোরে শুরু হলো ১৮তম ভারতীয় সাংবাদিকতা উৎসব ২০২৬: মূল ভাবনা ‘জেন-জি’, সম্মানিত সংবাদমাধ্যমের কিংবদন্তিরা। পোরশায় আদিবাসী সমাবেশ ও ত্রি-বার্ষিক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।     নীলফামারীতে বিজিবির অভিযানে ১৮ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষে নিতপুর দারুস সুন্নাহ সিনিয়র ফাজিল মাদ্রাসায় এক মা সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।  হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

এশিয়া কাপ শুরুর আগেই বিসিবি ক্রিকেটারদের নিয়ে বৈঠক।

রিপোটারের নাম / ৬৮৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

 

এইচটি বাংলা স্পোর্টস ডেস্ক :  রাজধানীর পাঁচতারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে সকাল থেকেই সরগরম পরিবেশ। জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকার, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজসহ বেশ কয়েকজন খেলোয়াড়ের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে হোটেল প্রাঙ্গণ।

 

শুধু ক্রিকেটাররাই নন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বিসিবির শীর্ষ কর্মকর্তারাও হাজির সেখানে। সকাল ১০টায় বৈঠক শুরু হওয়ার কথা থাকলেও অনেক খেলোয়াড় ও কর্মকর্তা নির্ধারিত সময়ের কিছুটা পরে বৈঠককক্ষে প্রবেশ করেন।

 

বৈঠকে বিসিবির পরিকল্পনা, ক্রিকেটারদের প্রস্তুতি এবং সামনে ব্যস্ত সূচি নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে। বিশেষ করে আসন্ন নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপকে সামনে রেখে দলের কৌশল, খেলোয়াড়দের ফিটনেস, টিম কম্বিনেশন এবং সামগ্রিক প্রস্তুতিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে।

 

নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজকে প্রস্তুতির বড় সুযোগ হিসেবে দেখছে টিম ম্যানেজমেন্ট। এরপরই এশিয়া কাপ, যেখানে বাংলাদেশের লক্ষ্য শিরোপার দৌড়ে শক্ত অবস্থান তৈরি করা।

 

তাই আজকের বৈঠককে যথেষ্ট তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ক্রিকেটাররাও আশাবাদী, এই বৈঠকের মাধ্যমে তাদের মতামত ও চাহিদা বোর্ডের কাছে পরিষ্কারভাবে তুলে ধরা সম্ভব হবে, যা আসন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় বড় ভূমিকা রাখবে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;