শিরোনাম
দুই টাকায় স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন লিবিয়ায় চার শতাধিক বাংলাদেশির ওপর নৃশংস নির্যাতনের অভিযোগ — আশরাফ-বাহার ‘মানবপাচার মাফিয়া’ চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী।
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

এসএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে : শিক্ষা উপদেষ্টা

রিপোটারের নাম / ৪২৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

এইচটি  বাংলা  ডেস্ক  : এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল (সি আর) আবরার।

আজ বৃহস্পতিবার এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে বেলা সাড়ে ১১টার দিকে ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে উপদেষ্টা রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, ‘আমরা আগে থেকেই সতর্ক ছিলাম। যেসব সূত্র বা উৎস দিয়ে প্রশ্ন বের হয়ে যায়, ফাঁস হয়, সেসব উৎসে আমাদের কঠোর নজরদারি ছিল, আছে এবং থাকবে। প্রশ্নফাঁস ঠেকানোকে আমাদের টপ প্রায়োরিটি এরিয়া হিসেবে দেখেছি। এটা রোধে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি।’

তিনি বলেন, এসএসসি ও সমমান পরীক্ষায় এবার সোয়া ১৯ লাখেরও বেশি পরীক্ষার্থী। তাদের জন্য ভালো পরিবেশে পরীক্ষার আয়োজন করাটাও বিশাল এক কর্মযজ্ঞ। এটা শুধু শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা প্রশাসন দিয়ে সুষ্ঠুভাবে পরিচালনা সম্ভব নয়। দেশের প্রায় সব অংশীজনের সহযোগিতা প্রয়োজন। আজ পরীক্ষাটা শুরু হলো; এটা এক মাস চলবে। সবার সহযোগিতা নিয়ে আমরা পরীক্ষাটা শেষ করতে চাই।

সি আর আবরার বলেন, এ ধরনের পাবলিক পরীক্ষায় যে ধরনের ব্যত্যয় মাঝেমধ্যে ঘটে যায়, সেটা যেন না ঘটে; সেদিকে আমরা সতর্ক ছিলাম। আশা করছি, সুন্দর ও নিরাপদ এ পরিবেশ বজায় থাকবে। পরীক্ষা সবে শুরু, ছাত্র-ছাত্রীরা পরীক্ষা দিচ্ছে। এটা শেষ হবে আগামী মাসে। সে পর্যন্ত আমরা সতর্ক থাকব।

ফেসবুকে গুজব না ছড়ানোর আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে প্রশ্নফাঁসের গুজব ছড়ায়। তাদের প্রতি অনুরোধ থাকবে এমন কাজ করবেন না। কারণ এ পরীক্ষা অনেক প্রস্তুতির পর অনুষ্ঠিত হয়। শিক্ষার্থী-অভিভাবক সবাই এক ধরনের চাপে থাকেন। সুতরাং গুজব ছড়িয়ে তাদের চাপটা দয়া করে আর বাড়াবেন না।


এই ক্যাটাগরির আরো সংবাদ