শিরোনাম
পাটগ্রাম উপজেলা জামায়াতের নতুন কমিটি ঘোষণা পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ২০২৬ অনুষ্ঠিত। চন্দনাইশে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের সনদ ও পুরস্কার বিতরণ সাতকানিয়ায় চাঁদা না দেওয়ায় সরকারি রাস্তা ব্লক করে বাড়ি নির্মাণে বাধা দেওয়ায় অভিযোগ পোরশায় উৎসবমুখর পরিবেশে শিক্ষার মানোন্নয়ন ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত। চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সংবাদ সারাবেলার ৯ম বর্ষপূর্তি উদযাপন জমকালো আয়োজনে কক্সবাজার সমুদ্র সৈকতে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান  পোরশায় আকস্মিক শিলাবৃষ্টিতে ক্ষেতের সোনালী ধান ঝরে যাওয়ায় দিশেহারা কৃষক। পোরশায় কিশোরী ফুটবল দলের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

কমলগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

মোঃ আলাউদ্দিন / ৫০২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

 

মোঃ আলাউদ্দিন ,মৌলভীবাজার জেলা প্রতিনিধি : প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে কমলগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে বক্তারা দ্রুত হত্যাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান। বক্তৃতায় উঠে আসে, দেশে ক্রমবর্ধমান সন্ত্রাস ও রাজনৈতিক সহিংসতা শিক্ষার্থীদের নিরাপত্তা হুমকির মুখে ফেলছে।

 

এ সময় বক্তব্য রাখেন কমলগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক জুয়েল আহমদ জুলি, কলেজ ছাত্রদলের সদস্য সচিব সুজেদ আহমদ সহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ। তারা বলেন, পারভেজ হত্যার পেছনে জড়িতদের আইনের আওতায় না আনলে আন্দোলন আরও তীব্র হবে।

ছাত্রদলের নেতারা আগামী দিনে আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণের ঘোষণাও দেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;