শিরোনাম
চট্টগ্রামের সীতাকুণ্ডে  বিষাক্ত গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায়  নয়জনের মৃত্যু আহত ৩০ শ্রমিক পোরশায় কারিতাসের জলবায়ুর বিরুপ প্রভাব প্রতিরোধে স্থানীয় উদ্যেগ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত।  জীবন্ত শিশুর মাথায় ছাদ নেই, অথচ রাষ্ট্রের কোটি টাকা ইট পাথরের স্থাপনায় — এ কেমন অগ্রাধিকার? হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে সংসদ সদস্যদের বৈঠক ডেকেছে ইসি। সচিব পদে রদবদল । পোরশায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১, ২০০ পিস ট্যাপন্টোডল মাদক ট্যাবলেট জব্দ।  নওগাঁর পোরশায় ৭ মাসে ১৯ জনের অপমৃত্যু, বেশ কিছু আত্মহত্যা।  ডিএমপি পুলিশের সাত কর্মকর্তার রদবদল। শেখ হাসিনাকে ও হাদি হত্যা মামলার আসামিদের বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারতের প্রতি অনুরোধ।
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো চালকের

রিপোটারের নাম / ৩৫১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

 

গৌরাঙ্গ বিশ্বাস , বিশেষ প্রতিনিধি :  টাঙ্গাইলের কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত হয়েছেন।  আহত হয়েছেন আরও তিনজন।  আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার হাতিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।  তাৎক্ষণিক নিহতের পরিচয় পাওয়া যায়নি।

যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক এসআই নাজিম উদ্দিন জানান, আজ ভোরে হাতিয়া এলাকায় উত্তরাঞ্চল থেকে ছেড়ে আসা আলুবাহী ট্রাকের সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা চালবাহী অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।  এতে ঘটনাস্থলেই চালবাহী ট্রাকের চালক নিহত হন।  এ সময় আহত হন চালক ও সহকারীসহ তিনজন।  ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়।  দুর্ঘটনার পর মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।  নিহতের পরিচয় এখনও নিশ্চিত হয়নি বলেও জানান তিনি।


এই ক্যাটাগরির আরো সংবাদ