শিরোনাম
নওগাঁ পুলিশ সুপারের নির্দেশে পোরশায় বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির উপকরণ জব্দ ও ধ্বংস, ৩ জনের বিরুদ্ধে মামলা।  লালমনিরহাটেট পাটগ্রামে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিয়ত মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে। পোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পোরশায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ বিএমএসএস’র কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী পোরশায় মেইন সড়ক থেকে ইউনিয়ন পরিষদ ও স্কুল- আ্যান্ড কলেজে যাওয়ার রাস্তা বেহাল,দ্রুত সংস্কারের দাবি। পাটগ্রামে ওয়ারিয়র্স অফ জুলাই ফাউন্ডেশন এর উদ্যোগে মাসব্যাপী আন্ত: বিদ্যালয় প্রতিযোগিতা অনুষ্ঠিত পাটগ্রামে মৎস্য অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ চায়না দোয়ারী জাল জব্দ চট্টগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন মাইলফলক: ৪১ ওয়ার্ড ডিজাস্টার রেসপন্স টিমের সমন্বয় সভা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

কোতোয়ালি থানা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালী

রিপোটারের নাম / ৫৮৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩

গত ১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী -দল বিএনপির গৌরব, ঐতিহ্য, সংগ্রাম,সাফল্যের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কোতোয়ালি থানা ছাত্রদলের আহ্বায়ক ইয়াকুব আলী জুয়েল এবং সদস্য সচিব আবু সুলতান সানির নেতৃত্বে বিজয় র‍্যালী ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি এনায়েত বাজার মোড় থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাজিরডেউরী নাসিমন ভবন বিএনপি পার্টি অফিসের সামনে পূর্বনির্ধারিত বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির বর্ণাঢ্য র‍্যালীতে অংশগ্রহণ করে । প্রতিষ্ঠা বার্ষিকীর মিছিল থেকে নেতৃবৃন্দদ্বয় বিএনপির ডাকে সারাদেশে চলমান গণআন্দোলন এর মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষের হারানো গনতন্ত্র এবং ভোটাধিকার ফিরে পাবার আশাবাদ ব্যক্ত করেন এবং এই ফ্যসিবাদী সরকার এর পতন নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এতে আরো উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স মারুফ, মোঃ আজাদ, মোঃ হানিফ, মোঃ সোহেল রানা, মোঃ রিদুয়ান, ইফতেখার করিম, মিঠু, সদস্য তৌহিদ, এস এম রিদুয়ান, রাকিব সহ কোতোয়ালি থানা ছাত্রদলের আওতাধীন ওয়ার্ড ছাত্রদল এর নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি।


এই ক্যাটাগরির আরো সংবাদ