শিরোনাম
ঢাকা কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইন্টারন্যাশনাল ইয়ুখ ইমপ্যাক্ট অ্যান্ড ইনোভেশন সামিট- ২০২৬’ মহেশপুরে আওয়ামী লীগ নেতাকে জিম্মি করে টাকা আদায়: আটক ৩। গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত তালায় “প্রাণী বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন”-এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  পুলিশের ১৬ জন ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। প্রবাসী বাংলাদেশিদের দায়িত্বশীল আচরণ, সততা ও নিয়মানুবর্তিতার মাধ্যমে জাপানের সঙ্গে সুসম্পর্ক আরও সুদৃঢ় করা সম্ভব : জামায়াতের আমীর আজ  বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আগামী ১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুততম সময়ে ঢাকার সঙ্গে সিলেটের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের কাজ শুরু করা হবে : প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত ইতিমধ্যে শেষ হয়েছে : ডোনাল্ড ট্রাম্প 
বুধবার, ১৩ মে ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

গণমানুষের প্রতিনিধিত্বশীল সাংবাদিকতা পছন্দ করতেন প্রয়াত সাংবাদিক শহীদ উদ্দীন চৌধুরী

রিপোটারের নাম / ১৭৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দৈনিক সমকালের তৎকালীন দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি ও দৈনিক আজাদীর চন্দনাইশ প্রতিনিধি প্রয়াত সাংবাদিক শহীদ উদ্দীন চৌধুরীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা চন্দনাইশ প্রেস ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়।

২৮ মার্চ (শনিবার) সন্ধ্যায় দোহাজারীস্থ প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চন্দনাইশ প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের যুগ্ম আহবায়ক ও চন্দনাইশ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈকত দাশ ইমনের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (পিএলসি) এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোঃ মহিউদ্দিন। বক্তব্য দেন প্রেস ক্লাবের সদস্য মুহাম্মদ এরশাদ, আজিমুশ-শানুল হক দস্তগীর, শহিদুল ইসলাম, প্রেস ক্লাবের সহ-সভাপতি ফায়জুল হক দস্তগীর, যুগ্ম সাধারণ সম্পাদক আরফাত হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ তারেক, প্রচার সম্পাদক মোঃ সবুজ মৃধা, সাংস্কৃতিক সম্পাদক মঞ্জুর মোরশেদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ সাদেক হোসাইন, সদস্য মোঃ ফোরকান, নয়ন দাশ, মীর খালেদ মাহমুদ বাবর, নিয়াজুর রহমান, মোঃ ইমাদ উদ্দীন প্রমুখ।

সভায় প্রয়াত সাংবাদিক শহীদ উদ্দীন চৌধুরীর দীর্ঘ সাংবাদিকতা জীবনের ইতিহাস তুলে ধরে বক্তারা বলেন, তাঁর কলম থেমে গেছে, কিন্তু তাঁর লেখা সত্য আজও কথা বলে। তিনি সারা জীবন শিখিয়েছেন বস্তুনিষ্ঠ সাংবাদিকতা কিভাবে করতে হয়। তিনি সাংবাদিকতা শুরু করেন সত্তরের দশকে। সাংবাদিকদের অধিকার আদায়ের সংগ্রামে তিনি ছিলেন আপসহীন নেতা। কেউ পথ হারালে পথের সন্ধান চাইলে তাকে পথের সন্ধান দিতেন। গণমানুষের প্রতিনিধিত্বশীল সাংবাদিকতা পছন্দ করতেন। রাজনৈতিক ও ব্যবসায়িক স্বার্থ সংশ্লিষ্ট কাজের সাথে কখনো জড়িত ছিলেন না। অন্যদের নিরুৎসাহিত করতেন। অনুসন্ধানী সাংবাদিকতা, অবহেলিত জনপদের কথা তুলে ধরে তিনি অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

শেষে প্রয়াত সাংবাদিক শহীদ উদ্দীন চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ