শিরোনাম
পোরশায় উৎসব মুখর পরিবেশে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন সেচ্ছাসেবী সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন ও মোটিভেশনাল সেমিনার অনুষ্ঠিত সিলেটে সুজন মিয়া গ্রেপ্তার, বালুমহাল নিয়ে আগেও সংবাদ প্রকাশ সাংবাদিক জয়নালকে সাইবার সুরাক্ষা মামলা দিয়ে গ্রেপ্তার, সংবাদমাধ্যমের স্বাধীনতা প্রশ্নের মুখে সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশের কাউন্সিল অনুষ্ঠিত সার্ক এডুকেশন কনক্লেভ অ্যান্ড অ্যাওয়ার্ড-২০২৬ বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে ভারত যাচ্ছেন এসজেএফ সেক্রেটারি জেনারেল মোঃ আবদুর রহমান।। দুর্গাপূজায় যানজট নিরসনে ঘাম ঝরাচ্ছেন টিআই-সার্জেন্টসহ ট্রাফিক পুলিশের সদস্যরা বিজিবি কর্তৃক মাদক দ্রব্য হেরোইন উদ্ধার।  তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। 
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

গাছবাড়ীয়া সরকারি কলেজ শিক্ষার্থীদের উদ্যোগে ঈদ-এ মিলাদুন্নবী (দ:) কে স্বাগত জানিয়ে র‍্যালি

রিপোটারের নাম / ৪৫৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: চন্দনাইশে গাছবাড়ীয়া সরকারি কলেজ শিক্ষার্থী ও গাউসিয়া কমিটি বাংলাদেশ গাছবাড়ীয়া সরকারি কলেজ শাখার যৌথ উদ্যোগে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দ:) কে স্বাগত জানিয়ে র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ২৮ আগষ্ট (বৃহস্পতিবার) সকালে র‍্যালিটি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ শেষে কলেজ প্রাঙ্গণে গিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় আলোচনা সভায় অংশ নেন, গাউসিয়া কমিটি বাংলাদেশ’র সাবেক চেয়ারম্যান আলাহজ্ব পেয়ার মুহাম্মদ কমিশনার, চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকী, গাউসিয়া কমিটি চট্টগ্রাম দক্ষিণ জেলা আহবায়ক কমিটির সদস্য প্রফেসর আব্দুল মান্নান, উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম, মাওলানা আবুল কাশেম আনসারী, গাছবাড়ীয়া খাঁনহাট ও কলেজ গেইট শাখার সভাপতি মুহাম্মদ জাহেদ কোম্পানি, মোহাম্মদ শাহনেওয়াজ চৌধুরী শুভ, সাংবাদিক মুহাম্মদ আরফাত হোসেন, মো. মহিউদ্দিন, মো. শাহাদাত হোসেন চৌধুরী। শিক্ষর্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, মুহাম্মদ মিজানুর রহমান, মো. তারেক, মুহাম্মদ মুস্তাফিজুর রহমান, মুহাম্মদ হারুন অর রশিদ, মোহাম্মদ আরফাত, ইফতেখার হোসেন বাবলু, তৌহিদুল ইসলাম ইপ্তি, মোহাম্মদ আনিস, মোহাম্মদ আরমান, মোহাম্মদ রানা, রবিউল ইসলাম, ওসমান সাকিব, মুহাম্মদ মাহফুজুর রহমান প্রমুখ। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকী।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;