শিরোনাম
নওগাঁ পুলিশ সুপারের সহায়তায় ছিনতাই হওয়া অটো  ফেরত পেয়ে খুশিতে আত্মহারা রামকৃষ্ণের পরিবার । বিদ্যুৎ ও জ্বালানির অতিরিক্ত বিল আসলে যা করতে বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। চট্টগ্রামের বন্যাকবলিত স্থানে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী । শতাধিক মানুষের মাঝে গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের বিনামূল্যে চশমা বিতরণ।  পাটগ্রামে শালিসী বৈঠককে কেন্দ্র করে বিএনপি নেতার মারধরের জেরে বিষপানে যুবকের আত্মহত্যার অভিযোগ নওগাঁর পোরশায় মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া সমাজকল্যাণ পরিষদ কর্তৃক চেক বিতরণ।  এনসিপি গাড়িবহরে হামলার ঘটনায় আসামিদের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর। দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বেনজীর আহমেদ , ইউরোপের যাওয়ার চেষ্টা। দহগ্রামে শিক্ষকের দাবীতে রাস্তা অবরোধ করে তৃতীয় দিনের মত ক্লাস বর্জন শিক্ষার্থীদের  পাটগ্রামে ধরলা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন এমপি হাসান রাজিব প্রধান
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

গাজায় সবচেয়ে বেশি প্রাণ হারাচ্ছে নারী এবং শিশুরা।

রিপোটারের নাম / ৭০৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪

এইচটি বাংলা ডেস্ক: গাজায় প্রতি ঘণ্টায় দুজন মায়ের মৃত্যু হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের নারী বিষয়ক সংখ্যা। সংখ্যাটির এক প্রতিবেদনে জানানো হয়েছে, গাজায় ইসরায়েলি আগ্রাসনে সবচেয়ে বেশি প্রাণ হারাচ্ছে নারী এবং শিশুরা। এখন পর্যন্ত সেখানে প্রায় ১৬ হাজার নারী ও শিশু নিহত হয়েছে। সংস্থাটি বলছে, গাজার সংঘাতে প্রতি ঘণ্টায় প্রায় দুজন মায়ের মৃত্যু হচ্ছে।

গত ৭ অক্টোবর ইসরায়েল এবং হামাসের মধ্যকার সংঘাত শুরুর পর থেকে গাজায় নিহতদের মধ্যে ৭০ শতাংশই নারী এবং কন্যা শিশু। এছাড়া যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত ১০ হাজার শিশু নিজেদের বাবাকে হারিয়েছে। অপরদিকে বাস্তচ্যুতদের মধ্যে ১০ লাখই নারী এবং কন্যা শিশু।

জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা জানিয়েছে, নারী এবং কন্যা শিশুরা নিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং আশ্রয় থেকে বঞ্চিত হচ্ছে। আসন্ন অনাহার এবং দুর্ভিক্ষের মুখোমুখি হচ্ছে তারা।

গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েল। তিন মাসের বেশি সময় ধরে গাজায় অভিযানের নামে নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করা হচ্ছে।

গাজায় সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত ২৪ হাজার ৭৬২ জন নিহত হয়েছে। এর মধ্যে অধিকাংশই নারী এবং শিশু। এছাড়া আহত হয়েছে আরও ৬২ হাজার ১০৮ জন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ