শিরোনাম
চীনা অর্থায়নে পরিকল্পনা, দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু অগ্রাধিকার পাচ্ছে ইরান তেল রপ্তানি করতে না পারলে মধ্যপ্রাচ্য তেল রপ্তানি করতে পারবে না পাটগ্রাম সীমান্তে আবারও পুশ ইনের চেষ্টা বিএসএফের :সতর্ক অবস্থানে বিজিবি পাটগ্রাম সীমান্তে ১০ জনকে পুশ ইন বিএসএফ এর, রুখে দিয়েছে বিজিবি-জনতা  যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ওপর ইসরাইল নজরদারি চালাচ্ছে আশঙ্কা  ওয়াশিংটনের পাটগ্রাম পৌর আমির সোহেল রানাকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুরে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক।  বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী মোট খেলাপি ঋণের ৯৪ শতাংশই মন্দ ঋণ ও আদায় অযোগ্য ঋণ । সব শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। পাটগ্রামে ইসলামী আদর্শ বিদ্যানিকেতন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হেলিকপ্টার -২০২৬
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:১০ অপরাহ্ন

চন্দনাইশের হাশিমপুরে গাউসিয়া কমিটি ও হিলফুল ফুযুল সুন্নী সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

রিপোটারের নাম / ৩৮৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে গাউসিয়া কমিটি বাংলাদেশ হাশিমপুর ৩ নং ওয়ার্ড শাখা ও খুনিয়া পাড়া হিলফুল ফুযুল সুন্নী সংগঠনের উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ মার্চ (শুক্রবার) খুনিয়া পাড়া হযরত আফজল সিকদার রহমাতুল্লাহি তায়ালা আলাইহি জামে মসজিদ প্রাঙ্গণে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অত্র জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা সাইফুল ইসলাম আল- কাদেরীর সভাপতিত্বে গাউসিয়া কমিটি বাংলাদেশ হাশিমপুর ইউনিয়ন উত্তর শাখার সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক মুহাম্মদ আরফাত হোসেনের সঞ্চালনায় তকরীর পেশ করেন মাওলানা নাছির উদ্দীন। আলোচনায় অংশ নেন, ৩ নং ওয়ার্ড শাখা গাউসিয়া কমিটির সভাপতি গাজী মুহাম্মদ আলাউদ্দিন শাহ, মাওলানা হেলাল উদ্দিন। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মো. রাসেল, ইদ্রিস সওদাগর, শাহেদুল ইসলাম, মো. আকতার হোসেন, শহিদুল ইসলাম, মো. জাহেদুল ইসলাম, মো. ফাহিম, মো. সেলিম, মানিক, আসিফ, তুষার প্রমুখ। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ