শিরোনাম
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।  কৃষকদের সাথে প্রতারণা: পাটগ্রামে ভেজাল ভুট্টা বীজের গোডাউনে সিল, নেপথ্যে আল-আমিন তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে নিয়ে ফেসবুকে পোস্ট, নিন্দা পাটগ্রামে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি: চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ মাদক উদ্ধারকারী থানা হিসেবে নির্বাচিত হয়েছে পোরশা থানা।  গিলানী চা বাগানে অশ্রুসিক্ত নয়নে সহকারী ব্যবস্থাপককে বিদায় সংবর্ধনা একজন রূপকার—প্রোফেসর যোগেশ সিং লায়ন্স ও লিও ক্লাব অনির্বাণের চার্টার প্রেজেন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, জিডি
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন

চন্দনাইশে প্রতিপক্ষের হামলায় সাংবাদিকসহ একই পরিবারের ৪ জন আহত

রিপোটারের নাম / ৬০৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ চন্দনাইশে প্রতিপক্ষের হামলায় সাংবাদিকসহ একই পরিবারের ৪ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। জায়গা জমির বিরোধের জের ধরে গতকাল বুধবার সকালে এ ঘটনা ঘটে। এব্যাপারে আহত সাংবাদিক আরাফাত হোসেন বাদি হয়ে ৫ জনের নাম উল্লেখ করে চন্দনাইশ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে জানা যায়, দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী মৃত কাঞ্চন মিয়ার ওয়ারিশরা সাংবাদিক আরফাত হোসেনের মৌরশী সম্পত্তি জোরপূর্বক দখল করে চলাচলের রাস্তা করার চেষ্টা করে আসছিল। এব্যাপারে ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি)’র নিকট অভিযোগ দায়ের করলে ভূমি অফিসের সার্ভেয়ার জায়গা পরিমাপ করে সীমানা চিহ্নিত করে দেয়। পরবর্তীতে উক্ত জায়গায় দেশীয় ফলের চারাসহ বিভিন্ন শাক-সবজির চারা রোপন করেন। কিন্তু ১৩ সেপ্টেম্বর বুধবার সকাল ৯টার দিকে মৃত কাঞ্চন মিয়ার ছেলে মাহামদুর রহমান (৪৪) ও মাহফুজুর রহমান (৪১) এর নেতৃত্বে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে উক্ত জায়গায় রোপনকৃত দেশীয় ফলের চারা ও শাক-সবজির চারা কেটে নষ্ট করে ফেলে। এসময় সাংবাদিক আরফাত হোসেনের পিতা খায়ের আহমদ (৬১) তাদের বাঁধা দিতে এগিয়ে আসলে তাকে ব্যাপক মারধর করে গুরুতর আহত করে। এসময় পিতাকে বাঁচাতে আরফাত হোসেন (২৭), মা জোসনা আকতার (৪৫), বোন হালিমা আকতার (১৮) এগিয়ে আসলে তাদেরও বেধম মারধর করে। তার বোন হালিমা আকতারকে বিবস্ত্র করে শ্লীলতাহানির চেষ্টা চালায় বলেও অভিযোগে উল্লেখ করা হয়। এসময় তাদের আত্মচিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এসে তাদের উদ্ধার করে। পরে তারা চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নেন। এব্যাপারে আরফাত হোসেন বাদি হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে চন্দনাইশ থানায় একটি অভিযোগ দায়ের করেন। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন এব্যাপারে অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;