শিরোনাম
চীনা অর্থায়নে পরিকল্পনা, দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু অগ্রাধিকার পাচ্ছে ইরান তেল রপ্তানি করতে না পারলে মধ্যপ্রাচ্য তেল রপ্তানি করতে পারবে না পাটগ্রাম সীমান্তে আবারও পুশ ইনের চেষ্টা বিএসএফের :সতর্ক অবস্থানে বিজিবি পাটগ্রাম সীমান্তে ১০ জনকে পুশ ইন বিএসএফ এর, রুখে দিয়েছে বিজিবি-জনতা  যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ওপর ইসরাইল নজরদারি চালাচ্ছে আশঙ্কা  ওয়াশিংটনের পাটগ্রাম পৌর আমির সোহেল রানাকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুরে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক।  বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী মোট খেলাপি ঋণের ৯৪ শতাংশই মন্দ ঋণ ও আদায় অযোগ্য ঋণ । সব শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। পাটগ্রামে ইসলামী আদর্শ বিদ্যানিকেতন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হেলিকপ্টার -২০২৬
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

চন্দনাইশে শাহ্ সূফি কাজী আবদুর রহমান শাহ্ (রহঃ)’র বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত

রিপোটারের নাম / ৩৪০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫

আরফাত হোসেন:

চন্দনাইশ উপজেলার উত্তর হাশিমপুর ভাই খলিফা পাড়া সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় হযরত শাহ্ সূফী কাজী আবদুর রহমান শাহ্ (রহঃ)’র বার্ষিক ওরশ শরীফ উপলক্ষ্যে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারী (শুক্রবার) ভাই খলিফা পাড়ার মাঠ প্রাঙ্গণে এ মাহফিলের আয়োজন করা হয়। অত্র সংগঠনের সভাপতি মো. ইয়াকুব আলী সওদাগরের সভাপতিত্বে মাওলানা সৈয়্যদ মো. ইব্রাহিমের সঞ্চালনায় মাহফিলে প্রধান বক্তা ছিলেন রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মুফাসসিরে কুরআন মাওলানা কাজী ইউনুছ রেজভী। বিশেষ বক্তা ছিলেন হালি শহর বন্দর হামজার দীঘি জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আবদুল কাদের আল-কাদেরী। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, এস.এম. মাহফুজ, মো. ইলিয়াস, শওকত ওসমান টিপু, মো. নুর হোসেন, মো. সুলতান আলম, মো. সৈয়দুল হক, মো. আবদুল হামিদ, মো. ইউনুছ প্রমুখ। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা কাজী ইউনুছ রেজভী।


এই ক্যাটাগরির আরো সংবাদ