শিরোনাম
পোরশায় উৎসব মুখর পরিবেশে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন সেচ্ছাসেবী সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন ও মোটিভেশনাল সেমিনার অনুষ্ঠিত সিলেটে সুজন মিয়া গ্রেপ্তার, বালুমহাল নিয়ে আগেও সংবাদ প্রকাশ সাংবাদিক জয়নালকে সাইবার সুরাক্ষা মামলা দিয়ে গ্রেপ্তার, সংবাদমাধ্যমের স্বাধীনতা প্রশ্নের মুখে সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশের কাউন্সিল অনুষ্ঠিত সার্ক এডুকেশন কনক্লেভ অ্যান্ড অ্যাওয়ার্ড-২০২৬ বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে ভারত যাচ্ছেন এসজেএফ সেক্রেটারি জেনারেল মোঃ আবদুর রহমান।। দুর্গাপূজায় যানজট নিরসনে ঘাম ঝরাচ্ছেন টিআই-সার্জেন্টসহ ট্রাফিক পুলিশের সদস্যরা বিজিবি কর্তৃক মাদক দ্রব্য হেরোইন উদ্ধার।  তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। 
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন

চন্দনাইশ পৌরসভা এলডিপি’র ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

রিপোটারের নাম / ৫৪১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)’র ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ২৮ অক্টোবর(সোমবার) বিকেলে চন্দনাইশ পৌরসভা এডিপি’র আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি চন্দনাইশ সদর থেকে শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ শেষে গাছবাড়িয়া খাঁনহাট ওয়ান আজিজ সেন্টারের সামনে এসে শেষ হয়। পরে কেক কাটা ও এক আলোচনা সভা চন্দনাইশ পৌরসভা এলডিপির সভাপতি এম. আইনুল কবিরের সভাপতিত্বে, যুগ্ম সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ পৌরসভার সাবেক মেয়র মো. আইয়ুব কুতুবী, উদ্বোধক ছিলেন উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান জসীম উদ্দিন আহমেদ, প্রধান বক্তা ছিলেন চন্দনাইশ পৌরসভা এলডিপির সাধারণ সম্পাদক আকতার উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহ-সভাপতি আবদুল মাবুদ, সাংগঠনিক সম্পাদক জমির হোসেন প্রমুখ। এসময় উপজেলা ও পৌরসভা এলডিপির এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;