শিরোনাম
একজন রূপকার—প্রোফেসর যোগেশ সিং লায়ন্স ও লিও ক্লাব অনির্বাণের চার্টার প্রেজেন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, জিডি চন্দনাইশে খুনিয়া পাড়া ইয়াং সোসাইটির অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  পোরশায় মাদকবিরোধী অভিযানে ০১ জন পেশাদার খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার-২৫০ গ্রাম গাঁজা জব্দ।  ইন্দোরে শুরু হলো ১৮তম ভারতীয় সাংবাদিকতা উৎসব ২০২৬: মূল ভাবনা ‘জেন-জি’, সম্মানিত সংবাদমাধ্যমের কিংবদন্তিরা। পোরশায় আদিবাসী সমাবেশ ও ত্রি-বার্ষিক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।     নীলফামারীতে বিজিবির অভিযানে ১৮ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষে নিতপুর দারুস সুন্নাহ সিনিয়র ফাজিল মাদ্রাসায় এক মা সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।  হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

চলে গেলেন খিদিরপুর কলেজের প্রভাষক আব্দুর রহমান

রিপোটারের নাম / ৮৫২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

 

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: খিদিরপুর কলেজের ইংরেজি বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক অপু চন্দ্র দাস (ধর্মান্তরিত নাম: আব্দুর রহমান) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

 

আজ বুধবার (৩ জুলাই) ভোররাতে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৫০ বছর।

 

জানা যায়, তিনি কিছুদিন ধরেই গুরুতর অসুস্থতায় ভুগছিলেন এবং কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শেষ কয়েকদিন ধরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। তবে চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি না ফেরার দেশে পাড়ি জমান।

 

অপু চন্দ্র দাস ইসলাম ধর্ম গ্রহণ করে ‘আব্দুর রহমান’ নাম ধারণ করেন। শিক্ষকতা পেশার পাশাপাশি তিনি একজন চিন্তাশীল ও নীতিবান ব্যক্তিত্ব হিসেবে নিজ এলাকায় সুপরিচিত ছিলেন।

 

আজ বাদ আসর মরহুমের জানাজা তাঁর শ্বশুরালয় চরমান্দালীয়ায় অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

মরহুমের মৃত্যুতে সহকর্মী শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা গভীর শোক প্রকাশ করেছেন। খিদিরপুর কলেজ কর্তৃপক্ষ এক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;