শিরোনাম
মহেশপুরে আওয়ামী লীগ নেতাকে জিম্মি করে টাকা আদায়: আটক ৩। গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত তালায় “প্রাণী বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন”-এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  পুলিশের ১৬ জন ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। প্রবাসী বাংলাদেশিদের দায়িত্বশীল আচরণ, সততা ও নিয়মানুবর্তিতার মাধ্যমে জাপানের সঙ্গে সুসম্পর্ক আরও সুদৃঢ় করা সম্ভব : জামায়াতের আমীর আজ  বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আগামী ১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুততম সময়ে ঢাকার সঙ্গে সিলেটের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের কাজ শুরু করা হবে : প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত ইতিমধ্যে শেষ হয়েছে : ডোনাল্ড ট্রাম্প  হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান
রবিবার, ১০ মে ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

চিকিৎসা শেষে ছেলে তারেক রহমানের‌ বাসায় গিয়েছেন খালেদা জিয়া।

রিপোটারের নাম / ২৫০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫

 

এইচটি  বাংলা  ডেস্ক  : যুক্তরাজ্যের দ্যা লন্ডন ক্লিনিকে ১৮ দিনের চিকিৎসা শেষে ছেলে তারেক রহমানের‌ বাসায় গিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

স্থানীয় সময় শুক্রবার (২৪ জানুয়ারি) রাতেই তিনি ছেলে তারেক রহমানের সঙ্গে তার কিংস্টনের বাসার উদ্দেশে হাসপাতাল ছাড়েন।

খালেদা জিয়ার চি‌কিৎসক ও বিএন‌পির স্থায়ী কমি‌টির সদস্য ডা. এ জেড এম জা‌হিদ হোসেন বলেছেন, বাসায় গেলেও ডা. প্যাট্রিক ক্যানেডি ও ডা. জে‌নিফার ক্রসের তত্বাবধানে তার চি‌কিৎসা চলবে।

যুক্তরাজ্য বিএনপি-সূত্রে জানা গেছে, লন্ডনের কিংস্টনে তারেক রহমানের বাসায় রেখে বিএন‌পি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরবর্তী চি‌কিৎসা দেওয়ার প্রস্তু‌তি নেওয়া হয়েছে। বাসায় থেকে তিনি যেন চি‌কিৎসা নিতে পারেন, চি‌কিৎসক ও নার্সদের জন্য যাতে সু‌বিধা হয়, সেই প্রস্তু‌তিও নেওয়া হয়েছে।

এর আগে খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘এভাবে উন্ন‌তি হ‌তে থাক‌লে দ্রুত দে‌শে ফির‌বেন খা‌লেদা জিয়া। লিভার ট্রান্সপ্লা‌ন্টের বিষ‌য়ে এখ‌নও কোনও সিদ্ধান্ত হয়‌নি। ওষ‌ুধের মাধ‌্যমে চি‌কিৎসা চলমান থাক‌বে।’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। ২০১৮ সালে দুর্নীতির এক মামলায় দণ্ডিত হয়ে কারাগারে পাঠানো হয় তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীকে। কারাগারে যাওয়ার পর তার অসুস্থতা বাড়ে। এর মধ্যে সরকারের কাছে কয়েকবার দল ও পরিবারের পক্ষ থেকে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন করা হয়। করোনার সময় নির্বাহী আদেশে কারাগার থেকে মুক্তি মিললেও বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি তৎকালীন সরকার।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতির আদেশে মুক্তি পান খালেদা জিয়া। এরপর তার যে মামলায় সাজা হয়েছিল, সেটিও বাতিল হয়ে যায়। দীর্ঘ প্রক্রিয়া শেষে তাকে লন্ডনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ