শিরোনাম
পোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পোরশায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ বিএমএসএস’র কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী পোরশায় মেইন সড়ক থেকে ইউনিয়ন পরিষদ ও স্কুল- আ্যান্ড কলেজে যাওয়ার রাস্তা বেহাল,দ্রুত সংস্কারের দাবি। পাটগ্রামে ওয়ারিয়র্স অফ জুলাই ফাউন্ডেশন এর উদ্যোগে মাসব্যাপী আন্ত: বিদ্যালয় প্রতিযোগিতা অনুষ্ঠিত পাটগ্রামে মৎস্য অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ চায়না দোয়ারী জাল জব্দ চট্টগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন মাইলফলক: ৪১ ওয়ার্ড ডিজাস্টার রেসপন্স টিমের সমন্বয় সভা লালমনিরহাটের পাটগ্রামে ইমামকে হেনস্তার প্রতিবাদে মানববন্ধন চন্দনাইশে বন্যার্তদের খাদ্যদ্রব্য দিতে এসে কানাডা প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগ চন্দনাইশে বরমা ইউনিয়ন গাউসিয়া কমিটির উদ্যোগে বন্যাকবলিত ৩’শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হারিয়ে হেক্সা চ্যাম্পিয়ন ব্রাজিল ।

রিপোটারের নাম / ৪৬৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

 

 

এইচটি বাংলা স্পোর্টস ডেস্ক: ট্রফি হাতে ব্রাজিলের খেলোয়াড়েরা আনন্দে আত্মহারা।

হেক্সা (ষষ্ঠ বিশ্বকাপ জয়ের) প্রসঙ্গ এলেই ব্রাজিল সমর্থকদের মনে ২২ বছর ধরে ভেসে বেড়ায় ফিফা ফুটবল বিশ্বকাপ। না, ফুটবলে ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন এখনো বাস্তবে ধরা দেয়নি। অন্তত ২০২৬ বিশ্বকাপের আগে তা সম্ভবও নয়। তবে এর আগেই ফিফা ফুটসালে ষষ্ঠবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হলো ব্রাজিল; সেটাও চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হারিয়ে।

 

উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের হুমো অ্যারেনায় গত রাতে ফাইনালে আর্জেন্টিনাকে ২-১ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। ম্যাচের ৫ মিনিট ৪৭ সেকেন্ডে ব্রাজিলকে এগিয়ে দেন ফেরাও। ১২ মিনিট ৩৪ সেকেন্ডে ব্যবধান ২-০ করেন রাফা সান্তোস। ৩৮ মিনিটে আর্জেন্টিনার রোহা একটি গোল পরিশোধ করেন। দুই অর্ধ মিলিয়ে ৪০ মিনিটের এই খেলায় এর কিছুক্ষণ পরেই স্প্যানিশ রেফারি আলেহান্দ্রো মার্তিনেজ শেষ বাঁশি বাজালে চ্যাম্পিয়ন হয় ব্রাজিল।

 

ফাইনালের আগে কাল একই ভেন্যুতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচও হয়েছে। সেই ম্যাচে ফ্রান্সকে ৭-১ গোলে বিধ্বস্ত করে তৃতীয় হয়েছে স্বাগতিক উজবেকিস্তান।

 

শুধু দলীয় সাফল্যই নয়, টুর্নামেন্টে ব্যক্তিগত সাফল্যেই ব্রাজিলিয়ানরাও এগিয়ে। শীর্ষ তিন ব্যক্তিগত পুরস্কারের তিনটিই উঠেছেন ব্রাজিলিয়ানদের হাতে।

 

ফাইনালে দুর্দান্ত কিছু সেভ করেছেন ব্রাজিলের গোলকিপার উইলিয়ান। টুর্নামেন্ট সেরা গোলকিপারের পুরস্কার (গোল্ডেন গ্লাভ) জিতেছেন তিনি। সর্বোচ্চ ১০ গোল করে গোল্ডেন বুট জিতেছেন উইঙ্গার মার্সেল। আর সেরা খেলোয়াড়ের স্বীকৃতি হিসেবে গোল্ডেন বল উঠেছে দিয়েগোর হাতে।

 

টুর্নামেন্টে সর্বোচ্চ ১০ গোল করে গোল্ডেন বুট জিতেছেন ব্রাজিলের মার্সেলফিফা।

ফিফা ফুটসাল বিশ্বকাপের দশ আসরের মধ্যে ৬ বারই শিরোপা জিতল ব্রাজিল। দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ দেশটি এবারের আগে শিরোপা জিতেছিল ২০১২ সালে, এশিয়ারই আরেক দেশ থাইল্যান্ডে।

১৯৮৯ থেকে ১৯৯৬ সালের মধ্যে ফুটসাল বিশ্বকাপের প্রথম তিন আসরে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। আরেকবার তারা শিরোপা জেতে ২০০৮ সালে নিজেদের মাটিতে। স্পেন চ্যাম্পিয়ন হয়েছে দুবার (২০০০ ও ২০০৪ সালে)। আর্জেন্টিনা (২০১৬) ও পর্তুগাল (২০২১) চ্যাম্পিয়ন হয়েছে একবার করে।

ফিফা ফুটসালের আগে ফিফা বিচ সকারেও ব্রাজিল ষষ্ঠ বিশ্বকাপ ট্রফি ঘরে তুলেছে এ বছরই, দুবাইয়ের ফাইনালে ইতালিকে হারিয়ে। এবার তাহলে সত্যিকার অর্থেই ব্রাজিলের হেক্সা স্বপ্নপূরণের পালা! কীসের, তা না বললেও চলছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ