শিরোনাম
চট্টগ্রামের সীতাকুণ্ডে  বিষাক্ত গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায়  নয়জনের মৃত্যু আহত ৩০ শ্রমিক পোরশায় কারিতাসের জলবায়ুর বিরুপ প্রভাব প্রতিরোধে স্থানীয় উদ্যেগ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত।  জীবন্ত শিশুর মাথায় ছাদ নেই, অথচ রাষ্ট্রের কোটি টাকা ইট পাথরের স্থাপনায় — এ কেমন অগ্রাধিকার? হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে সংসদ সদস্যদের বৈঠক ডেকেছে ইসি। সচিব পদে রদবদল । পোরশায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১, ২০০ পিস ট্যাপন্টোডল মাদক ট্যাবলেট জব্দ।  নওগাঁর পোরশায় ৭ মাসে ১৯ জনের অপমৃত্যু, বেশ কিছু আত্মহত্যা।  ডিএমপি পুলিশের সাত কর্মকর্তার রদবদল। শেখ হাসিনাকে ও হাদি হত্যা মামলার আসামিদের বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারতের প্রতি অনুরোধ।
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

ছাতকে ইউ এন ও বরাবরে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের ত্রাণের জন্য আবেদন

সাকির আমিন, ছাতক / ৫৪৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

সাকির আমিন, ছাতকঃ

সুনামগঞ্জের ছাতকে পাহাড়ি ঢল ও অতি বৃষ্টির ফলে দু দফা বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র জনগোষ্ঠীর বসত ভিটা পানিতে তলিয়ে যাওয়ায় কোন ধরনের শ্রমিকের কাজ না পেয়ে বেকার বসে থাকায় দিশেহারা হয়ে পড়েন বন্যার্থ এসব মানুষ গুলো। যোগাযোগ ব্যবস্থ অত্যান্ত নাজুক থাকায় সরকারি বেসরকারি সব ধরনের ত্রাণ তৎপরতা থেকে বঞ্চিত রয়েছেন এসব গ্রামীন জনগোষ্ঠীর মানুষ জন। ইউনিয়নে ১০ টন চাল বরাদ্দ হলেও কোনধরনের ত্রাণ সামগ্রী না পেয়ে ছাতক সদর ইউনিয়নের বড়বাড়ি গ্রামের অসহা ত্রাণ বঞ্চিত মানুষ ত্রাণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত আবেদন করেছেন। ত্রাণ বঞ্চিত বড়বাড়ি গ্রামের মৃত ইসকন্দর আলীর ছেলে মোহাম্মদ নূরুল হক গ্রামের প্রায় ৪১ জন মানুষের সাক্ষর সংগ্রহ করে ০২ জুলাই আবেদন জমা দিয়ে জানান ইউনিয়নের জনপ্রতিনিধিরা প্রকৃত ক্ষতিগ্রস্ত দের বাদ দিয়ে তাদের আত্মীয় স্বজন ও ত্রাণ পাওয়ার অযুগ্যদের ত্রাণ দেওয়ায় প্রকৃত ক্ষতিগ্রস্ত প্রায় ৫-৬ শ মানুষ ত্রাণ পাওয়া থেকে বঞ্চিত রয়েছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তাফা মুন্না জানান একটি আবেদন পেয়েছি তবে বর্তমানে ত্রাণ না থাকায় দিতে পারছি না।ত্রাণের ব্যবস্থা হলে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ