শিরোনাম
দুই টাকায় স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন লিবিয়ায় চার শতাধিক বাংলাদেশির ওপর নৃশংস নির্যাতনের অভিযোগ — আশরাফ-বাহার ‘মানবপাচার মাফিয়া’ চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী।
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

ছাতকে পুলিশের হাত থেকে ডাকাত পলাতক

রিপোটারের নাম / ৯৯২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩

লুৎফুর রহমান শাওন, সিলেট ব্যুরোঃ ছাতকে পুলিশের হাত থেকে হ্যান্ডকাপসহ পালিয়ে গেলো আব্দুল কুদ্দুছ ওরফে শামীম (৩৭) নামের এ কুখ্যাত ডাকাত। সে উপজেলার ভাতগাঁও ইউনিয়নের হায়দরপুর গ্রামের অহিদ উল্লা ওরফে তাহিদ উল্লা ওরফে কাটা মিয়ার পুত্র। তার বিরুদ্ধে ডাকাতি,খুন, রাহাজানি,অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে। জানা যায়, পলাতক আসামী আব্দুল কুদ্দুছ ওরফে শামীমকে গ্রেফতার করতে বুধবার সন্ধ্যায় ভাতগাঁও ইউনিয়নের হায়দুরপুর গ্রামের বাজারে জাহিদপুর পুলিশ ফাড়ির এ এস আই সোহেল আহমদের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। এসময় আসামী শামীম স্থানীয় বাজারে ক্যারাম খেলছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তার এক হাতে হ্যান্ডকাপ লাগানোর সময় পুলিশের সাথে দস্তাদস্তি শুরুহয়। দস্তাদস্তির একপর্যায়ে আসামী শামীম হ্যান্ডকাপসহ পালিয়ে যায়। এ ঘটনার খবর পেয়ে এএসপি রণজয় চন্দ্র মল্লিকের নেতৃত্বে পলাতক আাসামীর খোজে বিভিন্ন এলাকায় সারাশি অভিযান চালিয়েও তাকে গ্রেফতার করে যায়নি। তবে রাত ২টার দিকে হ্যান্ডকাপটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। সহকারী পুলিশ সুপার ছাতক-দোয়রা সার্কেল রণজয় চন্দ্র মল্লিক এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান হ্যান্ডকাপ উদ্ধার করা হয়েছে , তাকে দ্রুত গ্রেফতারে সর্বত্র অভিযান চলছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ