শিরোনাম
আজ পবিত্র ঈদুল আজহা পাটগ্রামে “জাগো বাংলা” স্বেচ্ছাসেবী সংগঠন কর্তৃক ঈদ সামগ্রী বিতরণ বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ৩০ মে হজ্বের খুতবায় তাকওয়া অবলম্বন ও তাওহিদের ওপর অবিচল থাকার আহ্বান জানান শায়খ আল-হুযাইফি বেস্ট বাংলা ট্র্যাভেলস এন্ড ট্যুরসের উপদেষ্টা মনোনীত হলেন সংগঠক মোহাম্মদ আলী তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ নিজস্ব অর্থায়নে ১০০ অসহায় মানুষের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল তালা থানা ছাত্রদলের সেক্রেটারি পদে তরুণ নেতৃত্বের প্রতীক খালিদ হাসান ইমন পোরশায় মাননীয় প্রধান মন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে আর্থিক সহায়তা বিতরণ।  ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান মো. খুরশীদ আলম
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

ছাত্রসেনা সিলেট জেলার উদ্যোগে ফিলিস্তিনের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

রিপোটারের নাম / ৫৭৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩

সিলেট ব্যুরো চিফ : বর্বর ইসরাইলী ইহুদী সন্ত্রাসী কর্তৃক ফিলিস্তিনের নিরীহ মুসলমানের উপর হামলা ও নৃশংস হত্যার প্রতিবাদে ছাত্রসেনা সিলেট জেলার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। ১৪ অক্টোবর(শনিবার) বাদে আসর ঐতিহাসিক কোর্ট পয়েন্টেস্থ কালেক্টর জামে মসজিদের সম্মুখে ফিলিস্তিনের পক্ষে সমর্থন করে, দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ছাত্রসেনা সিলেট জেলা শাখার সভাপতি আলী আকবর হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে আলোচনায় অংশ নেন, বাংলাদেশ ইসলামী যুবসেনা কেন্দ্রীয় পরিষদের সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক নুরুল হক চিশতি, জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সবুর ইমন, সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম, সহ- সাধারণ সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী শুভ, কুতুবউদ্দিন খন্দকার, আলী জাবের প্রমুখ। এসময় বক্তাগণ বলেন, মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাসে হামলা, মুসলমানদের উপর নির্বিচারে নির্যাতন এটা কখনো মেনে নিতে পারেনা বিশ্ব মুসলিম। আজ জাতিসংঘ নীরব ভূমিকা পালন করে প্রমাণ করেছে, তার বিশ্বমানবতার পক্ষে নয়, তারা মানবতা বিরোধী।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ