শিরোনাম
পোরশায় ৩২ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার পেল কোয়ারেন্টানে মারা যাওয়া ছাগল।  পাটগ্রামে শিক্ষকের দাবীতে দ্বিতীয় দিনের মত চলছে দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে ছাত্র -ছাত্রীদের ক্লাস বর্জন আন্দোলন। পোরশায় ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা পরিদর্শনে ইউএনও রাকিবুল ইসলাম।  শিক্ষক সংকটের কারণে দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র -ছাত্রীদের ক্লাস বর্জন নওগাঁ পুলিশ সুপারের নির্দেশে পোরশায় বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির উপকরণ জব্দ ও ধ্বংস, ৩ জনের বিরুদ্ধে মামলা।  লালমনিরহাটেট পাটগ্রামে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিয়ত মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে। পোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পোরশায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ বিএমএসএস’র কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

জন্মনিবন্ধন তৈরিতে ডিজিটাল ভোগান্তির স্বীকার নাগরিকরা- শিশুবন্ধু মুহাম্মদ আলী

রিপোটারের নাম / ৬৪৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ আগস্ট, ২০২৩

 

বর্তমানে ভোগান্তির নতুন নাম জন্মসনদ ভোগান্তি। জন্মসনদ তৈরি করতে ভোগান্তির স্বীকার হয় নি এমন মানুষ খুজেঁ পাওয়া যাবে না। সাধারণ মানুষের ভোগান্তি পুঁজি করে মাথাচাড়া দিয়ে উঠছে দালাল চক্র। দ্রুত সময়ের মধ্যে জন্মসনদ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা।
শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, পাসপোর্ট, চাকরিতে যোগদান, জাতীয় পরিচয় পত্র সহ নাগরিক সেবার ১৯ টি ক্ষেত্রে প্রয়োজন হয় জন্মসনদ। যা বর্তমানে জন্মসনদ একটি গুরুত্বপূর্ণ দলিলও বলা যায়। যা সবার ক্ষেত্রে আবশ্যিকভাবে বিশেষ প্রয়োজন। এমন কি কেউ মারা গেলেও মৃত্যু সনদ করতে প্রয়োজন হয় জন্মসনদের। মৃত্যু সনদ ব‍্যতিত উত্তরাধিকার নিশ্চিত করা যায় না। এক কথায় সব মিলে একজন নাগরিকের এই সনদ টি অনেক গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত করা যায়

জন্মসনদ এতটাই প্রয়োজন যে যা তৈরি করতে বিভিন্ন দালাল চক্রের খপ্পর পড়তে বাধ‍্য হয়। দ্রুত সময়ের মধ্যে সনদ দেওয়ার কথা বলে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েও সঠিক সময়ের মধ্যে পাচ্ছে না সনদ। বিভিন্ন সার্ভার সমস্যার অযুহাতে বিলম্বিত হচ্ছে।

অনলাইনে আবেদন করার পরও সার্ভার সমস্যা,পিতা মাতার নামের বানান ভুল, অনলাইন কপিতে সমস্যা সহ নানান জটিলতার অজুহাত দেখিয়ে মাসের পর মাস ঝুলিয়ে রাখছে আবেদন।

এর কারনে সাধারণ মানুষ চরম ভোগান্তির স্বীকার হচ্ছে। স্কুলে ভর্তি এবং চাকরির প্রয়োজনে জন্মসনদ একটি গুরুত্বপূর্ণ সনদ ; কিন্তু সঠিক সময়ে তা পাওয়ায় অনেকে স্কুলে ভর্তি কিংবা চাকরি করতে বাধা সৃষ্টি হচ্ছে।
এই সার্ভার সমস্যার কথা বলে প্রায় ২-৩ মাস পর্যন্ত জন্মসনদ কার্যক্রম স্থগিত হয়ে আছে। যা ডিজিটাল সমস্যা পরিণত হয়েছে।
দ্রুত সময়ের মধ্যে এই সমস্যার সমাধান করতে না পারলে চরম ভোগান্তি সহ বিপদে পড়তে হবে সাধারণ নাগরিকরা।


এই ক্যাটাগরির আরো সংবাদ