শিরোনাম
নওগাঁ পুলিশ সুপারের নির্দেশে পোরশায় বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির উপকরণ জব্দ ও ধ্বংস, ৩ জনের বিরুদ্ধে মামলা।  লালমনিরহাটেট পাটগ্রামে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিয়ত মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে। পোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পোরশায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ বিএমএসএস’র কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী পোরশায় মেইন সড়ক থেকে ইউনিয়ন পরিষদ ও স্কুল- আ্যান্ড কলেজে যাওয়ার রাস্তা বেহাল,দ্রুত সংস্কারের দাবি। পাটগ্রামে ওয়ারিয়র্স অফ জুলাই ফাউন্ডেশন এর উদ্যোগে মাসব্যাপী আন্ত: বিদ্যালয় প্রতিযোগিতা অনুষ্ঠিত পাটগ্রামে মৎস্য অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ চায়না দোয়ারী জাল জব্দ চট্টগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন মাইলফলক: ৪১ ওয়ার্ড ডিজাস্টার রেসপন্স টিমের সমন্বয় সভা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

জামালপুর জেলা বিএনপির উদ্যোগে শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

রিপোটারের নাম / ৮৬৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪

হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্বাধীনতার ঘোষক,বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বনির্ভর বাংলাদেশের রুপকার বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম এর ৮৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত এর দিকনির্দেশনায় জামালপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল, সেচ্ছায় রক্ত দান ও শীতার্ত অসহায় গরীব মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে জন্মবার্ষিকী পালন করেন।

১৯ জানুয়ারি শুক্রবার দুপুরে স্থানীয় শহরের সকাল বাজার বিএনপির দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করেন জামালপুর জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন সমূহ।

জেলা বিএনপির সহ- সভাপতি মোহাম্মদ আনিছুর রহমান বিপ্লবের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য মোশারফ হোসেন খানের সঞ্চালনায় জন্মবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম আহাম্মেদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা আব্দুর রশিদ,জেলা যুবদলের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ শাহিনুর রহমান শাহিন,জেলা যুবদল নেতা খাইরুল ইসলাম লিয়ন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহাদত হোসেন সাগর,যুগ্ম সাধারণ সম্পাদক রানা ম্যানশন প্রমুখ।
এছাড়াও বিএনপি নেতা ইমামুল ইসলাম সজল, শহর বিএনপির প্রচার সম্পাদক শেখ ফরিদ মামুন,বিএনপি নেতা আব্দুর রহমান,জেলা যুবদলের সাবেক সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম,সদস্য আব্দুল কাদের জুয়েল, জেলা ছাত্রদলের সাবেক সদস্য আনোয়ার মোজাহিদ কাঞ্চন,যুবনেতা আমিনুল ইসলাম, শহর যুবদলের সদস্য মোকসেদ আলী মাসুম, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাাদক নয়ন সরকার,রাশেদ হোসেন কালু,ছাত্র নেতা মোঃ ফিরোজ্জামান বাবু,মানিক মিয়া, ৮ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, জেলা সংগ্রামী দলের সাবেক সাধারণ সম্পাদক আশিক রায়হান পারভেজ, যুবনেতা গোলাম রব্বানী জনি,তরুণ দলের সাবেক সভাপতি আবু সাঈদ রয়েল, রিগ্যান, সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ এতে অংশ গ্রহণ।


এই ক্যাটাগরির আরো সংবাদ