শিরোনাম
পাটগ্রামে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি: চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ মাদক উদ্ধারকারী থানা হিসেবে নির্বাচিত হয়েছে পোরশা থানা।  গিলানী চা বাগানে অশ্রুসিক্ত নয়নে সহকারী ব্যবস্থাপককে বিদায় সংবর্ধনা একজন রূপকার—প্রোফেসর যোগেশ সিং লায়ন্স ও লিও ক্লাব অনির্বাণের চার্টার প্রেজেন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, জিডি চন্দনাইশে খুনিয়া পাড়া ইয়াং সোসাইটির অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  পোরশায় মাদকবিরোধী অভিযানে ০১ জন পেশাদার খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার-২৫০ গ্রাম গাঁজা জব্দ।  ইন্দোরে শুরু হলো ১৮তম ভারতীয় সাংবাদিকতা উৎসব ২০২৬: মূল ভাবনা ‘জেন-জি’, সম্মানিত সংবাদমাধ্যমের কিংবদন্তিরা। পোরশায় আদিবাসী সমাবেশ ও ত্রি-বার্ষিক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।    
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:২২ অপরাহ্ন

জিয়া ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রংপুর বিভাগ।

রিপোটারের নাম / ৩৯৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫

 

এইচটি বাংলা স্পোর্টস ডেস্ক : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গত ১০ নভেম্বর বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে পর্দা উঠেছিল জিয়া ক্রিকেট টুর্নামেন্টের। রোববার (১৯ জানুয়ারি) মিরপুর স্টেডিয়ামে পর্দা নেমেছে এই টুর্নামেন্টের। শিরোপা নির্ধারণী ম্যাচে সিলেট বিভাগকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর বিভাগ।

 

 

এদিন টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে সিলেট৷ দলের পক্ষে ৪১ বলে ৫ চার ও ৩ ছক্কায় সর্বোচ্চ ৫৮ রানের ইনিংস খেলেন ওয়াসিফ আকবর। জাতীয় দলের সাবেক ক্রিকেটার অলক কাপালি ব্যাট হাতে গোল্ডেন ডাক মারেন। বল হাতে অবশ্য সফল ছিলেন তিনি, ২৫ রান খরচায় নিয়েছেন দুটি উইকেট। তবে দলকে কাঙ্খিত জয় এনে দিতে পারেননি সিলেট অধিনায়ক।

 

 

১৪৪ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই উইকেট হারায় রংপুর। তবে যুব দলের হয়ে বিশ্বকাপ খেলা আব্দুল্লাহ আল মামুনের ব্যাটে চড়ে জয় পেতে সমস্যা হয়নি রংপুরের। এক প্রান্তে উইকেট হারাতে থাকলেও মামুনের দায়িত্বশীল ইনংসের উপর ভর করে ৪ বল আগে ৫ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে রংপুর।

 

 

জয় থেকে ৭ রান দূরে থাকতে ৫৯ বলে ৭ চার ও ২ ছক্কায় ৬৬ রানের ইনিংস খেলে আউট হন তিনি। এ ছাড়াও নবীনের ব্যাট থেকে আসে ৩০ রানের ইনিংস। ফাইনাল সেরা হন মামুন ও টুর্নামেন্ট সেরা নির্বাচিত হন একই দলের অঙ্কন। ম্যাচশেষে চ্যাম্পিয়ন, রানার্সআপ ও বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷

 

উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি ঢাকায় মূল পর্ব শুরু হয়। টুর্নামেন্টে অংশ নেওয়া ১০টি বিভাগের জয়ী দলের সঙ্গে মূল পর্বে যোগ হয়েছিল ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ দল। সেখান থেকেই ফাইনালে উঠে রংপুর বিভাগ ও সিলেট বিভাগ।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;