শিরোনাম
পোরশায় আকস্মিক শিলাবৃষ্টিতে ক্ষেতের সোনালী ধান ঝরে যাওয়ায় দিশেহারা কৃষক। পোরশায় কিশোরী ফুটবল দলের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ: ২০২৭ সালের এসএসসিতে সেরা ফলাফলের প্রত্যয় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ৩নং কৈয়ারবিল ইউনিয়নবাসীর দোয়া চাইলেন দিদারুল ইসলাম এরফান পোরশায় মাদকবিরোধী অভিযানে স্থানীয় জনগনের সহায়তায় ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ পোরশায় উৎসব মুখর পরিবেশে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন সেচ্ছাসেবী সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন ও মোটিভেশনাল সেমিনার অনুষ্ঠিত সিলেটে সুজন মিয়া গ্রেপ্তার, বালুমহাল নিয়ে আগেও সংবাদ প্রকাশ সাংবাদিক জয়নালকে সাইবার সুরাক্ষা মামলা দিয়ে গ্রেপ্তার, সংবাদমাধ্যমের স্বাধীনতা প্রশ্নের মুখে সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশের কাউন্সিল অনুষ্ঠিত
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

জীবনের চাকা আপনার হাতে- আফজাল হোসেনের বইয়ের মোড়ক উন্মোচন

রিপোটারের নাম / ৬০৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক: ‘জীবনের চাকা আপনার হাতে’ আফজাল হোসেনের গ্রন্থের মোড়ক উন্মোচন ও আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৬ মে সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। লেখক ও গবেষক আফজাল হোসেনের আত্ম-উন্নয়নমূলক গ্রন্থ ‘জীবনের চাকা আপনার হাতে’ এর মোড়ক উন্মোচন ও আবৃত্তি সন্ধ্যা কবি শাহিন রেজা রাসেনের সভাপতিত্বে শায়লা শারমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন যথাক্রমে, চলচ্চিত্র নির্মাতা হাসিবুর রেজা কল্লোল, অভিনেতা সাখাওয়াত হোসেন নিরব, সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ও কবি মালেক মুস্তাকিম, কবি, গীতিকার ও গবেষক রাম চন্দ্র দাস, ইউনিকম টেক্সটাইল মিলস্ লিমিটেডের চেয়ারম্যান আশরাফ উদ্দিন দেওয়ান ও পরিচালক মো. রিদওয়ান দেওয়ান, বিক্রয়বন্ধুর রাজিব আহমেদ, সাংবাদিক ও কলামিস্ট আনিস আলমগীর, লেখক আফজাল হোসেনের মা মোসা. সাহিদা বেগম, তীরন্দাজ নাট্যদলের সভাপতি কাজী রাকিব এবং বৈঠকের সভাপতি কবি শাহীন রেজা রাসেল। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন ফারজানা করিম ও হাসান মাহাদী লালটু। আবৃত্তি পর্বে উপস্থিত দর্শক-শ্রোতারা উপভোগ করেন লেখকের জীবন দর্শন ও আত্ম-উন্নয়নের দর্শন নিয়ে গঠিত বইয়ের নির্বাচিত অংশ। আফজাল হোসেন একজন এইচআর প্রফেশনাল হিসেবে বর্তমানে একটি গ্রুপ অব কোম্পানিতে হেড অব এইচআর পদে কর্মরত। কর্মজীবনের সূচনা রাজশাহীর ভরাণীগঞ্জে কারিগরি ও ব্যবস্থাপনা কলেজে শিক্ষকতা দিয়ে শুরু করলেও পরবর্তীতে ঢাকায় পাড়ি জমান এবং এমজী সেক্টরে যুক্ত হন। ১৬ বছরেরও বেশি সময় ধরে তিনি এইচআর খাতে দক্ষতা ও সুনামের সঙ্গে কাজ করছেন।

 

রাজশাহীর বাগমারা থানার প্রত্যন্ত এক গ্রামে জন্ম নেওয়া আফজাল হোসেন পড়াশোনা করেছেন বিএসসি, এমএ, এমবিএ, পিভিডি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট কোর্স সম্পন্ন করেছেন। ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি আগ্রহী আফজাল হোসেন বিভিন্ন ম্যাগাজিন ও অনুষ্ঠানে নিয়মিত লেখালেখি করে আসছেন।

 

তার প্রথম বই ‘জীবনের চাকা আপনার হাতে’ একটি গবেষণাধর্মী, জীবনমুখী এবং মোটিভেশনাল গ্রন্থ যা মাইন্ডসেট ও ব্রেইনের নিউরাল ট্যান্ডন্সফার সম্পর্কে পাঠকদের একটি গভীর ধারণা দিতে সক্ষম। লেখক বিশ্বাস করেন, এই বই পাঠকের জীবন ও দৃষ্টিভঙ্গিকে আমূল বদলে দিতে পারে।

 

লেখকের ভাষায়, পৃথিবীতে দুই ধরনের মানুষ রয়েছেন-একজন বইটি পড়ে নিজের জীবন উন্নয়নে কাজে লাগান, অপরজন এই জ্ঞান না পেয়ে পিছিয়ে থাকেন। তাই বইটি শুধু একটি পাঠ নয়, এটি একটি রূপান্তরের হাতিয়ার।

 

অনুষ্ঠানটি ছিল সাহিত্যপ্রেমীদের জন্য এক ব্যতিক্রমধর্মী সন্ধ্যা, যেখানে কণ্ঠে কণ্ঠে উচ্চারিত হয়েছে আত্ম-উন্নয়নের বার্তা ও জীবনের চাকার নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়ার আহ্বান।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;