শিরোনাম
লিবিয়ায় চার শতাধিক বাংলাদেশির ওপর নৃশংস নির্যাতনের অভিযোগ — আশরাফ-বাহার ‘মানবপাচার মাফিয়া’ চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী। নতুন সরকারের মন্ত্রী হচ্ছেন কারা!
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

‘জুলাই ঘোষণাপত্র’কে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি

রিপোটারের নাম / ৬১০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

 

এইচটি  বাংলা  ডেস্ক  : স্বৈরাচার শেখ হাসিনার দেশত্যাগের প্রথম বর্ষপূর্তিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কর্তৃক ঘোষিত ‘জুলাই ঘোষণাপত্র’কে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঘোষণাপত্র পাঠ শেষে সাংবাদিকদের সঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, ‘‘জুলাই ঘোষণাপত্র হয়েছে, এটাকে আমরা স্বাগত জানাই। আমরা এটি ভালোভাবে বিশ্লেষণ করে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাব।’’

এর আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেন। এতে জুলাই গণঅভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

ঘোষণাপত্রে বলা হয়, পরবর্তী নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এ ঘোষণাপত্র যুক্ত হবে। এছাড়া, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের ‘জাতীয় বীর’ হিসেবে উল্লেখ করা হবে।

ঘোষণাপত্রটি ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মূল দলিল হিসেবে বিবেচিত হচ্ছে, যা অন্তর্বর্তী সরকার দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জনগণের মতামতের ভিত্তিতে প্রণয়ন করেছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ