শিরোনাম
পাটগ্রাম সীমান্তে বিজিবি’র ধাওয়া খেয়ে পাট ও সাইকেল ফেলে পালালো চোরাকারবারিরা কালিহাতীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টাঙ্গাইলে মেধাবী শিক্ষার্থীদের স্বপ্নপূরণে মেধাবৃত্তির চেক বিতরণ সাপাহারে অ’বৈধ কারেন্ট ও রিং জাল পু’ড়িয়ে ধ্বং’স সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের মাতার ইন্তেকালে পাটগ্রাম প্রেসক্লাবের শোক বিহারে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক মিডিয়া সামিট-২০২৬ শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’-এর আঘাতে জাপানে বিপর্যয় দুজনের মৃত্যু। জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত। পোরশায় মাদক সেবনের দায়ে যুবককে ৬ মাসের কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

টি-টোয়েন্টিতে ৩৪৯ রান করে বারোদার বিশ্ব রেকর্ড ।

রিপোটারের নাম / ৪১২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

 

এইচটি বাংলা স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টিতে রান বন্যা দেখার জন্যই অনেক দর্শক মাঠের গ্যালারিকে অলঙ্কৃত করেন। এবার রান বন্যার নতুন রেকর্ড লিখেছে ২০ ওভারে ৩৪৯। ভারতের সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে সিকিমের বিপক্ষে বারোদার ম্যাচে দেখা গেল এই নতুন রেকর্ড। প্রথম শ্রেণির ক্রিকেটে সংক্ষিপ্ত এই ফরম্যাটে দলীয় সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড এটি।

এর আগে ভারত বাংলাদেশের বিপক্ষে করেছে ২৯৭ রান। যেটা টেস্ট খেলুড়ে দেশগুলোর জন্য সর্বোচ্চ ছিল। পরে জিম্বাবুয়ে নিজেদের স্কোরবোর্ডে তুলেছিল ৩৪৪ রান। যেটা টি-টোয়েন্টির যে কোনো পর্যায়েই সর্বোচ্চ রানের রেকর্ড ছিল।

 

 

সিকিমের বিরুদ্ধে দলটি ব্যাটিংয়ে নেমে আরও কিছু রেকর্ড গড়েছে বারোদা। শ্বাশত রাওয়াত ও অভিমন্যু সিং রাজপুত ওপেনিং জুটিতে ৫ ওভারেই তোলেন ৯২ রান। বারোদা দলীয় স্কোর কার্ডে শতরান ছুঁয়ে নেয় পাওয়ার প্লের আগেই।

 

 

এরপর বোলারদের তুলোধুনো করতে থাকেন তিনে নামা ভানু পানিয়া। তার বিধ্বংসী ব্যাটিংয়ে ৪২ বলেই করেন সেঞ্চুরি। আর ৫১ বলে ১৩৪ রান নিয়ে ইনিংস শেষে অপরাজিত থাকেন তিনি। ভানুর এই ইনিংসের সুবাদেই টি-টোয়েন্টি ইতিহাসে দ্রুততম দলীয় দুইশ রানের বিশ্বরেকর্ড গড়েছে বারোদা। মাত্র ১০.৩ ওভারেই দুইশ কোটা পূর্ণ করে দলটি।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;