শিরোনাম
দুই টাকায় স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন লিবিয়ায় চার শতাধিক বাংলাদেশির ওপর নৃশংস নির্যাতনের অভিযোগ — আশরাফ-বাহার ‘মানবপাচার মাফিয়া’ চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী।
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন

ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাই বিপ্লবের বিজয় হয়েছে

রিপোটারের নাম / ২৩০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

 

এইচটি বাংলা ডেস্ক : ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাই বিপ্লবের বিজয় হয়েছে, শহীদদের আকাঙ্ক্ষার বিজয় হয়েছে বলে জানিয়েছেন ভিপি পদে জয়ী ছাত্রশিবিরের নেতা সাদিক কায়েম।

 

বুধবার সকাল ১০টার দিকে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

 

সাদিক কায়েম বলেন, আজকে আমরা প্রতিটি ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ পেয়েছি। একই সঙ্গে স্মরণ করছি বাংলাদেশে আজাদি আন্দোলনের সব শহীদদের, বিশেষ করে মহান মুক্তিযুদ্ধে প্রাণ হারানো সব শহীদদের, ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন করা সব শহীদদের। ক্যাম্পাসে আবরার ফাহাদসহ ছাত্রলীগের হাতে নির্যাতিত হয়ে নিহত সব শহীদদের। মহান আল্লাহ সব শহীদদের জান্নাতুল ফেরদাউস দান করুন।

 

নব নির্বাচিত ভিপি বলেন, নির্বাচনে ভোট দিয়ে শিক্ষার্থীরা যে আমানত রেখেছেন, আমরা যথাযথ পালন করব। আমারা কথা দিচ্ছি, ক্যাম্পাসকে স্বপ্নের ক্যাম্পাস বির্নিমাণ না করা পর্যন্ত থামব না।

 

তিনি আরও বলেন, আমি ভিপি হিসেবে নই, একে অপরে ভাই-বোন হিসেবে পরিচয় দিতে চাই। আমরা ক্যাম্পাসকে একটি নিরাপদ ক্যাম্পাস তৈরি করতে চাই। নারী শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে চাই।

 

সাদিক কয়েম বলেন, আমরা আমাদের সহযোদ্ধাদের নিয়ে এক সঙ্গে কাজ করতে চাই। আমরা যারা এক সঙ্গে নির্বাচন করেছি, তারা প্রত্যেকে এক একজন উপদেষ্টা, আমরা আশা করব তারা যে কোনো বিষয়ে আমাদেরকে পরামর্শ দেবেন। আমাদের ভুলগুলো ধরিয়ে দেবেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ