শিরোনাম
পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের প্রধান সড়ক ভেঙ্গে যোগাযোগ বিছিন্ন অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ব্যাটিং ধসের দিনে মিরাজের অপরাজিত সেঞ্চুরি মাগুরার বাড়িতে হামলার প্রতিক্রিয়ায় যা বললেন সাকিব। দেশীয় পাঁচ প্রজাতির ছোট মাছে উদ্বেগজনক মাত্রায় মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত । সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত চালিয়ে যাচ্ছে : রিজভী দেশের বাজারে ভরিতে ১০ হাজার টাকা সোনার দাম বাড়ানোর ঘোষণা। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের সাথে এইচটি বাংলা অনলাইন পোর্টাল ও আইপি টিভির সম্পাদক মোঃ ইসমাইল হোসেনের সৌজন্য সাক্ষাৎ। পাটগ্রামে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ১১দলীয় গণ মিছিল ও গণ সমাবেশ অনুষ্ঠিত পোরশায় গণঅভ্যুত্থান দিবসে শহিদ ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা।  ১১ দলীয় ঐক্য পোরশা উপজেলা শাখার আয়োজনে ৫ আগস্ট জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালন উপলক্ষে নিতপুর কপালের মোড়ে মিছিল সমাবেশ অনুষ্ঠিত। 
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

ডা. জোবাইদা রহমান লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। 

রিপোটারের নাম / ৩০৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

 

এইচটি বাংলা ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। ঈদুল আজহা উপলক্ষে স্বামী তারেক রহমান ও একমাত্র কন্যা জাইমা রহমানের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে তিনি যুক্তরাজ্যে গেছেন।

বৃহস্পতিবার বেলা ১১টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেন ডা. জোবাইদা।

এর আগে সকালে গুলশানের নিজ বাসভবন থেকে পরিবারের সদস্যদের কাছ থেকে বিদায় নিয়ে বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তিনি।

বিএনপির মিডিয়া সেল সূত্রে এই তথ্য জানা গেছে।

গত ৬ মে ঢাকায় আসার পর ডা. জোবাইদা এক মাস ধরে পারিবারিক ও ঘরোয়া ব্যস্ততায় সময় কাটান। রাজনৈতিকভাবে বরাবরের মতো এবারও তিনি ছিলেন নীরব।

উল্লেখ্য, ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তারেক রহমানের সঙ্গে ঢাকা ত্যাগ করেন ডা. জোবাইদা রহমান। একই বছরের ২৬ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) তাদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে কাফরুল থানায় মামলা দায়ের করে। মামলায় ডা. জোবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা অর্থদণ্ড দেয় ঢাকার একটি আদালত। তবে গত বছর সরকার পতনের পর তাঁর সেই সাজা স্থগিত করা হয়।

চিকিৎসা শিক্ষায় সাফল্য অর্জনকারী ডা. জোবাইদা ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এবং পরে লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিন বিভাগে রেকর্ড নম্বর ও স্বর্ণপদক পেয়ে এমএসসি ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৯৫ সালে বিসিএস পরীক্ষায় প্রথম হয়ে স্বাস্থ্য ক্যাডারে যোগ দেন। এর আগে, ১৯৯৪ সালের ৩ ফেব্রুয়ারি তারেক রহমানের সঙ্গে তাঁর বিয়ে হয়।

তারেক-জোবাইদা দম্পতির একমাত্র কন্যা জাইমা রহমান যুক্তরাজ্যে বার-এট-ল সম্পন্ন করেছেন এবং মা-বাবার সঙ্গেই সেখানে অবস্থান করছেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ