শিরোনাম
বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত।  তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন দেশের যুবসমাজকে রাষ্ট্র পুনর্গঠন এবং ডেঙ্গু দমনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী  লালমনিরহাটের পাটগ্রামে বিসমিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙ্গাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ) পাটগ্রাম সীমান্তে বিএসএফের ফাঁকা গুলি ও নৌকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পোরশা উপজেলায় ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে,একশন এইড বাংলাদেশের সহযোগিতায় কমিউনিটির শিশুদের আনন্দ উৎসব। পাটগ্রামে বিজিবির মামলায় ৪ বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৬ আগামী ২৫ সেপ্টেম্বর থেকে বড় পরিসরে শিশুদের হামের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে : স্বাস্থ্যমন্ত্রী ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

ডুমুরিয়ায় অজ্ঞাত মহিলার ঝলসানো মরদেহ উদ্ধার 

রিপোটারের নাম / ৩৭৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

 

জহর হাসান সাগর ,সাতক্ষীরা প্রতিনিধি : খুলনার ডুমুরিয়ায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে ডুমুরিয়া থানা পুলিশ।

(১৮ এপ্রিল শুক্রবার) সকালে খুলনা সাতক্ষীরা মহাসড়কের কাঁঠালতলা নামক স্থান থেকে এ নারীর মরদেহটি উদ্ধার করছে ডুমুরিয়া থানা পুলিশ।।

 

মরদেহটির হাত ও পায়ের রগ কাটা, শরির ক্যেমিকাল জাতীয় দ্রব্য ব্যাবহার করে ৯৫ ভাগ পুড়ে ঝলসে দিয়েছে ঘাতকরা।মরদেহটির গায়ে সম্ভবত সেলোয়ার কামিজ পড়া ছিল।হাতে চুরি ও নাকে নাকফুল আছে।

মহিলার বয়স আনুমানিক ৩০/৩২ বছর।

 

খুলনা জেলা পুলিশের বি- সার্কেল মোঃ খায়রুল আনাম (বিপিএম)ও ডুমুরিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

স্থানীয় ও থানা পুলিশ সূত্র বলছে শুক্রবার দিবাগত রাতের যে কোন সময় ঘাতকরা অন্য কোনো অজ্ঞাত স্থান থেকে নির্মম ভাবে হাত ও পায়ের রগ কেটে হত্যা করে কাঁঠালতলা বাজার সংলগ্ন, হোমিও চিকিৎসক অসিম মল্লিকের পরিত্যক্ত একটি টিনসেট ঘর হতে ক্যামিকাল জাতীয় দ্রব্য দিয়ে তাকে ঝলসে ফেলে রেখে পালিয়ে যায়।

মরদেহটির সনাক্তের চেষ্টা করছে পুলিশের সিআইডি টিমের সদস্যরা।।

 

ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদ রানা জানান,৯৫ ভাগ ঝলসে যাওয়ায় নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পরীক্ষা-নিরীক্ষা চলছে ও মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেয়া হবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;