শিরোনাম
পাটগ্রামে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি: চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ মাদক উদ্ধারকারী থানা হিসেবে নির্বাচিত হয়েছে পোরশা থানা।  গিলানী চা বাগানে অশ্রুসিক্ত নয়নে সহকারী ব্যবস্থাপককে বিদায় সংবর্ধনা একজন রূপকার—প্রোফেসর যোগেশ সিং লায়ন্স ও লিও ক্লাব অনির্বাণের চার্টার প্রেজেন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, জিডি চন্দনাইশে খুনিয়া পাড়া ইয়াং সোসাইটির অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  পোরশায় মাদকবিরোধী অভিযানে ০১ জন পেশাদার খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার-২৫০ গ্রাম গাঁজা জব্দ।  ইন্দোরে শুরু হলো ১৮তম ভারতীয় সাংবাদিকতা উৎসব ২০২৬: মূল ভাবনা ‘জেন-জি’, সম্মানিত সংবাদমাধ্যমের কিংবদন্তিরা। পোরশায় আদিবাসী সমাবেশ ও ত্রি-বার্ষিক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।    
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

ড. মুহাম্মদ ইউনুসের আমন্ত্রণে রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘ মহাসচিবের ইফতার ।

রিপোটারের নাম / ৪৪৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

 

এইচটি বাংলা ডেস্ক : আজ কক্সবাজারে অবস্থিত জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক (এফডিএমএন) শিবিরে মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস এর আমন্ত্রণে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস প্রায় লক্ষাধিক এফডিএমএন এর সাথে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। এ বিশেষ আয়োজনে প্রথমে সেনাবাহিনী প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস’কে আন্তরিক অভ্যর্থনা জানান। অতঃপর, মাননীয় প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধান একসঙ্গে জাতিসংঘ মহাসচিব’কে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ আয়োজনটি সম্পন্ন হয়।

 

বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন, শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন (আরআরসি), জাতিসংঘের বিভিন্ন সংস্থা, দেশি ও আন্তর্জাতিক এনজিও এবং এফডিএমএন স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে এক যৌথ উদ্যোগ ও আন্তরিক প্রচেষ্টায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। সেনাবাহিনীর প্রায় সহস্রাধিক সদস্য কর্তৃক অনুষ্ঠানস্থলের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়। এছাড়াও, সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের আসন ব্যবস্থা থেকে শুরু করে লক্ষাধিক অতিথির জন্য আসন ব্যবস্থা প্রস্তুত এবং ইফতারের আয়োজন করা হয়।

 

জাতিসংঘ মহাসচিবের এই ঐতিহাসিক সফর এফডিএমএন জনগোষ্ঠীর নিরাপদ প্রত্যাবাসন ও তাদের ভবিষ্যৎ পুনর্বাসন প্রক্রিয়াকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;