শিরোনাম
তালায় “প্রাণী বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন”-এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  পুলিশের ১৬ জন ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। প্রবাসী বাংলাদেশিদের দায়িত্বশীল আচরণ, সততা ও নিয়মানুবর্তিতার মাধ্যমে জাপানের সঙ্গে সুসম্পর্ক আরও সুদৃঢ় করা সম্ভব : জামায়াতের আমীর আজ  বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আগামী ১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুততম সময়ে ঢাকার সঙ্গে সিলেটের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের কাজ শুরু করা হবে : প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত ইতিমধ্যে শেষ হয়েছে : ডোনাল্ড ট্রাম্প  হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান শতাধিক সুবিধাবঞ্চিত শিশুর মাঝে এমআরটি ক্লাবের খেলনা সামগ্রী বিতরণ। পোরশায় উৎসব মুখর পরিবেশে মহান মে দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। 
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট ।

রিপোটারের নাম / ৩৮৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪

 

চট্টগ্রাম প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৭০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে চরম ভোগান্তিতে রয়েছে এই সড়কে যাতায়াত করা যাত্রী ও চালকেরা।

সরেজমিনে গিয়ে দেখা যায় , মহাসড়কের মীরসরাই অংশে ঢাকামুখী লেনের পশ্চিম পাশে মীরসরাই সদর থেকে ফেনীর লালপোল পর্যন্ত হাজার হাজার গাড়ি আটকা পড়ে আছে। উল্টোপথে ত্রাণবাহী, স্বেচ্ছাসেবী ও আইনশৃঙ্খলা নিয়োজিত গাড়ী যাওয়ার জন্য সহযোগিতা করছেন স্বেচ্ছাসেবীরা। বৃহস্পতিবার দুপুর থেকে শনিবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঠাঁই দাঁড়িয়ে আছে কার্ভাডভ্যান, মালবাহী লরি, ট্রাক, তেলবাহী গাড়ি, যাত্রীবাহী বাস, মাইক্রো সহ হাজার হাজার গাড়ি।

খোঁজ নিয়ে জানা যায় , বৃহস্পতিবার থেকে মহাসড়কের ফেনীর লালপোল অংশে শুক্রবার সকাল থেকে ফেনীর খাইয়ারা রাস্তার মাথায় তীব্র পানির স্রোত বৃহস্পতিবার থেকে ফেনী- কুমিল্লা চৌদ্দগ্রাম পর্যন্ত অপর দিকে ফেনী মীরসরাইয়ের নয়দুয়ার (চরাকুল) এলাকা পর্যন্ত তীব্র যানজট তৈরি হয়েছে । এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। যা শনিবার দুপুর পর্যন্ত সড়কে পানি দেখা গেছে।

চট্টগ্রাম বন্দর থেকে আপেল কুষ্টিয়া যাওয়ার পথে বারইয়ারহাট কমফোর্ট হাসপাতালে এলাকায় আটক কর্ভাডভ্যান হেনজু মিয়া বলেন, চট্টগ্রাম বন্দর থেকে বৃহস্পতিবার রাত ১০টা রওনা হয়ে এখন পর্যন্ত এখানে আটকা আছি। কতক্ষণে কুষ্টিয়া যাবো বুঝতে পারছিনা।

ট্রাকচালক আব্দুল মান্নান জানান, কক্সবাজার থেকে লবণ নিয়ে ঢাকা উদ্দ্যশে যাওয়া পথে মীরসরাইয়ের মিঠাছড়া এলাকায় যানজটের কবলে পড়ি। কখন ঢাকায় পৌঁছবো বুঝতে পারছিনা। তবে খুব ভালো লাগলো মীরসরাই কিছু স্বেচ্ছাসেবী ভাইয়েরা আমাদেরকে খাবার ও বিশুদ্ধ পানি দিয়েছেন।

সেঁজুতি পরিবহনের চালক কামাল শাহ্ বলেন, প্রায় ২৮ ঘন্টা ঠাকুদিঘি এলাকায় আটকে আছি। এখানে কোন খাবার পাচ্ছি না। খাবারের হোটেল বন্ধ। কখন ঢাকা যাবো চিন্তায় আছি। যাত্রীরা বিরক্ত হয়ে নেমে চলে গেছে।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি সোহেল সরকার জানান, হঠাৎ বন্যার পানিতে অনেক স্থানে রাস্তা তলিয়ে গেছে। গাড়ি চলাচল করতে পারছে না। আমরা দায়িত্ব পালন করলে তো এতবড় যানজট নিরসন হবে না। পানি যদি কমে যায় তীব্র যানজট পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ