শিরোনাম
পোরশায় উৎসব মুখর পরিবেশে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন সেচ্ছাসেবী সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন ও মোটিভেশনাল সেমিনার অনুষ্ঠিত সিলেটে সুজন মিয়া গ্রেপ্তার, বালুমহাল নিয়ে আগেও সংবাদ প্রকাশ সাংবাদিক জয়নালকে সাইবার সুরাক্ষা মামলা দিয়ে গ্রেপ্তার, সংবাদমাধ্যমের স্বাধীনতা প্রশ্নের মুখে সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশের কাউন্সিল অনুষ্ঠিত সার্ক এডুকেশন কনক্লেভ অ্যান্ড অ্যাওয়ার্ড-২০২৬ বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে ভারত যাচ্ছেন এসজেএফ সেক্রেটারি জেনারেল মোঃ আবদুর রহমান।। দুর্গাপূজায় যানজট নিরসনে ঘাম ঝরাচ্ছেন টিআই-সার্জেন্টসহ ট্রাফিক পুলিশের সদস্যরা বিজিবি কর্তৃক মাদক দ্রব্য হেরোইন উদ্ধার।  তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। 
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

তালায় ফিলিস্তিনের গাজায় বর্বরোচিত হামলা ও দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

রিপোটারের নাম / ৫৩৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

 

 

সাতক্ষীরা প্রতিনিধি : দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে মসজিদুল আকসা পুনরুদ্ধার ও মজলুম ফিলিস্তিনের গাজায় বর্বরোচিত হামলার প্রতিবাদে তালায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

১১ এপ্রিল (শুক্রবার) জুম্মাবাদ আদর্শ যুব সংঘ, তালা উপজেলা প্রেসক্লাব, হাজী কল্যাণ সমিতি,তালা উপজেলা উলামা পরিষদ সহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল তালা উপজেলার সরকারি হাই স্কুল মাঠ থেকে শুরু হয়ে তালা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

 

প্রতিবাদ সভায় তালা উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের খতিব ও বাংলাদেশের শ্রেষ্ট ঈমাম আলহাজ্ব মাওলানা মুহা.তাওহীদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন তালা মহিলা কলেজের অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, তালা উপজেলা ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আজগর হোসেন জিহাদী, ওলামা বিভাগের মাওঃ কবিরুল ইসলাম, সাংবাদিক আকবর হোসেন, যুবদল নেতা সাইদুর রহমান সাইদ,যুব জামায়াত নেতা আনোয়ার হোসেন, মোঃ রেজাউল ইসলাম রেজা। সমগ্র অনুষ্ঠান কামরুজ্জামান মিঠু পরিচালনা ফিলিস্তিনের গাজায় বর্বরোচিত হামলায় শহীদদের আত্নার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন তালা উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের খতিব ও ঈমাম আলহাজ্ব মাওলানা মুহা.তাওহীদুর রহমান। উক্ত মিছিল প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বিভিন্ন মসজিদের ইমাম মোয়াজ্জিম সাহেব সহ সর্বস্তরের মুসল্লীবৃন্দ।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;