শিরোনাম
পোরশায় উৎসব মুখর পরিবেশে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন সেচ্ছাসেবী সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন ও মোটিভেশনাল সেমিনার অনুষ্ঠিত সিলেটে সুজন মিয়া গ্রেপ্তার, বালুমহাল নিয়ে আগেও সংবাদ প্রকাশ সাংবাদিক জয়নালকে সাইবার সুরাক্ষা মামলা দিয়ে গ্রেপ্তার, সংবাদমাধ্যমের স্বাধীনতা প্রশ্নের মুখে সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশের কাউন্সিল অনুষ্ঠিত সার্ক এডুকেশন কনক্লেভ অ্যান্ড অ্যাওয়ার্ড-২০২৬ বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে ভারত যাচ্ছেন এসজেএফ সেক্রেটারি জেনারেল মোঃ আবদুর রহমান।। দুর্গাপূজায় যানজট নিরসনে ঘাম ঝরাচ্ছেন টিআই-সার্জেন্টসহ ট্রাফিক পুলিশের সদস্যরা বিজিবি কর্তৃক মাদক দ্রব্য হেরোইন উদ্ধার।  তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। 
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

তালায় মাদক সম্রাট প্রিন্সের বাড়ী অভিযান; গাঁজা ও ইয়াবা উদ্ধার

রিপোটারের নাম / ৪৯৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫

 

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদকদ্রব উদ্ধার করা হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারী) দুপুরে তালা উপজেলার হাজরাকাঠী গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এসময় স্থানীয় মাদক ব্যবসায়ী মেহেদী হাসান প্রিন্সের বাড়ী থেকে এক কেজি গাঁজা ও দশ পিস ইয়াবা উদ্ধার করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।

অভিযুক্ত মাদক ব্যবসায়ী মেহেদী হাসান প্রিন্স (২১) তালা উপজেলার হাজরাকাঠী গ্রামের মোঃ সরদার রহমত আলীর ছেলে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক ব্যক্তি জানান, মেহেদী হাসান প্রিন্স দীর্ঘদিন যাবত অঞ্চল জুড়ে স্কুল কলেজ পড়ুয়া যুবকদের কাছে মাদক বিক্রি করে আসছিল। ইতোমধ্যে মাদক বিক্রি করেছে অনেক অর্থ সম্পদের মালিক হয়েছেন তিনি। বিষয়টি কয়েক দফায় স্থানীয় প্রশাসনকে অবহিত করলেও তারা এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেননি। বুধবার দুপুরে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে প্রিন্সের বাড়ি থেকে এক কেজি গাঁজা সহ ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের বিষয়টি বুঝতে পেরে গাঢাকা দেয় প্রিন্স তাই তাকে আটক করতে পারিনি সংশ্লিষ্ট দপ্তর।

সাতক্ষীরা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক বিজয় কুমার মজুমদার জানান, গোপন সংবাদে ভিত্তিতে  জানা যায় তালা উপজেলার হাজরাকাঠী গ্রামের মেহেদী হাসান প্রিন্সের বাড়ীতে অভিযান পরিচালনা করা হয়। এসময় তার বসত ঘর থেকে এক কেজি গাঁজা ও দশ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে মাদক বিক্রেতা মেহেদী হাসান প্রিন্স মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তাই তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পরবর্তীতে উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে একইসঙ্গে মেহেদী হাসান প্রিন্সের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজ করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;