শিরোনাম
রংপুর ব্যাটালিয়ন- ৫১ বিজিবির অভিযানে ভারতীয় ষাঁড় ও ডিমলায় মাদকসহ আটক ১ যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর-শ্বাসরোধের অভিযোগ, স্বামী গ্রেপ্তার দক্ষিণ কোরিয়া খাদ্যবর্জ্য থেকে বায়োগ্যাস ও বিদ্যুৎ উৎপাদন করছে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু। নওগাঁর পোরশায় ১০ কেজি গাজা সহ তিন জন বড় মাদক কারবারী গ্রেফতার।  পোরশায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের উদ্যোগে ডেঙ্গু কিট হস্তান্তর। লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ১০ লাখ টাকার ভারতীয় ডিসপ্লে আটক করল বিজিবি চট্টগ্রাম বন্দর যানজট নিরসনে সিসিটি ২ নম্বর গেট ১০০ ফুট ভিতরে সরানোর দাবিতে মোহাম্মদ শাহজাহানের প্রতীকী অবস্থান পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।  বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত। 
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

তালায় “প্রাণী বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন”-এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রিপোটারের নাম / ৪২৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬

 

জহর হাসান সাগর ,সাতক্ষীরা প্রতিনিধি :  সাতক্ষীরা জেলার তালা উপজেলার ১৯৬ নং জেয়ালা নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে “তালা উপজেলা প্রাণী বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন”। বুধবার (০৬ মে) বেলা ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাছিনা খাতুনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মোঃ কলিমউদ্দিন সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোঃ রেজাউল ইসলাম।

এসময় আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মাছাদুজ্জামান, উপদেষ্টা কাজী এনামুল হক বিপ্লব, কোষাধ্যক্ষ তরিকুল ইসলাম, সদস্য মোঃ আবুল কাশেম ও মোঃ ইউনুচ আলীসহ অন্যান্যরা। এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক প্রকাশ কুমার সাহা, গঙ্গারাম বর্মন, দীপ্তি দীপান্বিতা ও সানজিদা আক্তার সালমা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মাছাদুজ্জামান জানান, তালা উপজেলার পল্লী চিকিৎসকদের উদ্যোগে গঠিত “তালা উপজেলা প্রাণী বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন” অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সুবিধাবঞ্চিতদের সহায়তা প্রদান এবং বিনামূল্যে ভ্যাকসিন কার্যক্রম পরিচালনার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

শিক্ষা উপকরণ পেয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং সংগঠনের এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানায়। তারা ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;