শিরোনাম
জোয়ারা খানখানাবাদ নূতন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন চন্দনাইশে মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন ও ঈদ পুনর্মিলনী চন্দনাইশ বৈলতলীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত উখিয়ায় বসতভিটা দখল নিয়ে বর্বর হামলা: নারী-পুরুষসহ আহত ৪ যোগ্য নেতৃত্বের খোঁজে কালিগঞ্জবাসী: পছন্দের শীর্ষে সাংবাদিক শামীম। প্রযুক্তি বনাম নৈতিকতা: এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও নকলমুক্ত আগামীর চ্যালেঞ্জ।। হাম টিকার অভাবে শিশু মৃত্যুর ঘটনায় সাবেক স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের দাবি – এডব্লিউসিআরএফ রাশিয়ার ফার্স্ট সেক্রেটারীর সাথে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সৌজন্যে সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময় পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ২৭০টি ছাগল বিতরণ। 
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

তালা থানা ওসির অপসারণের দাবিতে মানববন্ধন

রিপোটারের নাম / ৩৩৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

 

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা তালার ১৯৬ নং জেয়ালা নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক কলিমউদ্দীন সরদারের বিরুদ্ধে মিথ্যা মামলা রেকর্ড এর প্রতিবাদে ও তালা থানার ওসি শেখ শাহিনুর রহমানকে অপসারণের দাবিতে এলাকাবাসীর পক্ষ থেকে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল তালা ডাকবাংলোর সামনে বিকাল ৪ টায় এলাকাবাসীর আয়োজনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, শিক্ষক কলিম উদ্দীনের স্ত্রী মিছেস ফাতেমা খাতুন, আবু মুছা সরদার, বিলকিস খাতুন,আসমা বেগম প্রমুখ। মানবন্ধনে এলাকার শত শত নারী-পুরুষ অংশগ্রহন করেন।

 

মানববন্ধনে আবু মুছা সরদার, বিলকিস খাতুন,আসমা বেগম বলেন, আযুব আলী সরদার ও তার সহযোগী মোজাহার সরদার তিন শতক জমি ক্রয় করে তারা চাচা এলাহিবক্স সরদারের কাছ থেকে ১৯৮০ সালের দিকে। সেই তিন শতক জমিতে পাকা ঘর বাথরুম গোয়ালঘর নির্মাণ করে দখলে আছেন। ০৪ ই ডিসেম্বর সকাল ৯ টা ৪০ মিনিটে প্রতিপক্ষরা আরও তিন শতক জমি জোরপূর্বক জবর দখল করার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়। সেসময় তার ভাই শিক্ষক কলিম উদ্দীন স্কুল পাঠদানরত অবস্থায় ছিলেন। এই তুচ্ছ ঘটনায় উক্ত শিক্ষকের নাম তদন্ত ছাড়াই মামলা অন্তুভুক্ত করেন ওসি শেখ শাহিনুর রহমান।

 

শিক্ষক কলিম উদ্দীনের স্ত্রী মিছেস ফাতেমা খাতুন বলেন,আমার স্বামী তালার ১৯৬ নং জেয়ালানলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি ঘটনার দিন ০৪/১২/২৪ ইং তারিখে সকাল ৮ টায় স্কুলে চলে যান। পরে সকাল অনুমান ৯ টা ৪০ মিনিটের সময় তার ভাসুর সেলিম সরদারের জমি প্রতিপক্ষরা দখল করতে আসলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এ সময় আমার স্বামী স্কুলে শিক্ষার্থীদের পাঠদান করছিলেন। প্রতিপক্ষরা এখন তার স্বামীর নামে থানায় মামলা করেছে তিনি নাকি ঘটনা স্থলে ছিলো। একই সময় এক ব্যক্তি দুই স্থানে কিভাবে থাকে? তার স্বামীর স্কুল বাড়ি থেকে ১০ কি.মি. দূরে। তার স্বামীর নামে যুব জামায়তের তালা উপজেলার সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু থানায় ওসির সাথে রাত ৮ টা থেকে রাত ১২ টা পর্যন্ত থানায় বসে থেকে তার স্বামীর নামে মিথ্যা মামলা রেকর্ড করায়। আমার স্বামী একজন সরকারি স্কুল শিক্ষক ও ওসি সাহেব একজন সরকারি কর্মকর্তা, তাহলে একজন সরকারি কর্মকর্তা আর একজন সরকারি কর্মচারীর নামে তদন্ত ছাড়া কিভাবে মিথ্যা মামলা রেকর্ড করেন? সে এই মামলার থেকে তার স্বামীর নাম বাদ দেওয়ার দাবি করেন। এবং তার স্বামী শিক্ষক কলিম উদ্দীন এর নামে তদন্ত ছাড়াই মামলা রেকর্ড করায় তালা থানার ওসি শেখ শাহিনুর রহমান উক্ত পদের জন্য তিনি অযোগ্য বিবেচিত হওয়ায় তাকে তালা থানা থেকে অপসারণ করার জন্য পুলিশ সুপার সাতক্ষীরা ও উপ- মহা পুলিশ পরিদর্শক খুলনা রেজ্ঞ, খুলনা হস্তক্ষেপ কামনা করেন।

 

এবিষয়ে তালা থানার ওসি শাহিনুর রহমান বলেন, যে ঘটনায় মামলা হয়েছে সেটি মামলা হওয়ার মত নয়, ছোট্ট ঘটনা। জমিজমা নিয়ে বিরোধে উভয় পক্ষের দুটি মামলা হয়েছে। স্কুল শিক্ষকের নামও রয়েছে সেখানে। আশ্বস্ত করছি সে ন্যায় বিচার পাবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ

License Activation

Enter your key to unlock the system.

Purchase New License

Don't have a key? Pay and submit the form below.

Amount: 0.00

Request Sent!

Order Submitted Successfully! We will contact you soon.

License Activation

Enter your key to unlock the system.

Purchase New License

Don't have a key? Pay and submit the form below.

Amount: 0.00

Request Sent!

Order Submitted Successfully! We will contact you soon.