শিরোনাম
পোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পোরশায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ বিএমএসএস’র কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী পোরশায় মেইন সড়ক থেকে ইউনিয়ন পরিষদ ও স্কুল- আ্যান্ড কলেজে যাওয়ার রাস্তা বেহাল,দ্রুত সংস্কারের দাবি। পাটগ্রামে ওয়ারিয়র্স অফ জুলাই ফাউন্ডেশন এর উদ্যোগে মাসব্যাপী আন্ত: বিদ্যালয় প্রতিযোগিতা অনুষ্ঠিত পাটগ্রামে মৎস্য অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ চায়না দোয়ারী জাল জব্দ চট্টগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন মাইলফলক: ৪১ ওয়ার্ড ডিজাস্টার রেসপন্স টিমের সমন্বয় সভা লালমনিরহাটের পাটগ্রামে ইমামকে হেনস্তার প্রতিবাদে মানববন্ধন চন্দনাইশে বন্যার্তদের খাদ্যদ্রব্য দিতে এসে কানাডা প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগ চন্দনাইশে বরমা ইউনিয়ন গাউসিয়া কমিটির উদ্যোগে বন্যাকবলিত ৩’শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

দক্ষিণ আফ্রিকার সাবেক তিন ক্রিকেটারকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার।

রিপোটারের নাম / ৩৮৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

 

এইচটি বাংলা স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার সাবেক তিন ক্রিকেটারকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার দুর্নীতি প্রতিরোধ ও নির্মূল আইন-২০০৪ এর ১৫ ধারায় এই তিন ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগগুলো আনা হয়েছে বলে জানিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো।

গ্রেপ্তার ক্রিকেটাররা হলেন- পেসার লনওয়াবো সৎসবে, উইকেটরক্ষক ব্যাটার থামি সলেকিলে ও মিডিয়াম পেসার ইথি এমবালাতি।

দক্ষিণ আফ্রিকা পুলিশের বিশেষ শাখা ডিপিসিআইয়ের (ডিরেক্টরেট ফর প্রায়োরিটি ক্রাইম ইনভেস্টিগেশন) তদন্তের পরিপ্রেক্ষিতে তিন ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

স্থানীয় সময় শুক্রবার (২৯ নভেম্বর) ডিপিসিআইয়ের ন্যাশনাল হেড লেফটেন্যান্ট জেনারেল গডফ্রে লেবেয়া বলেন, ‘দুর্নীতি খেলাধুলার অখণ্ডতাকে ক্ষুণ্ন করে এবং ডিপিসিআই সমাজের সব ক্ষেত্রে ন্যায্যতা ও পেশাদারত্বের মূল্যবোধ রক্ষা করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। আমরা ক্রিকেট দক্ষিণ আফ্রিকাকে তাদের সহযোগিতা ও প্রতিশ্রুতির জন্য ধন্যবাদ জানাই।’

এর আগে, ২০১৫-২০১৬ মৌসুমে ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট রাম স্লাম চ্যালেঞ্জে ম্যাচ ফিক্সিং চেষ্টার অপরাধে সাত ক্রিকেটারকে বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা দিয়েছিল ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। গ্রেপ্তারকৃত তিন ক্রিকেটারও ওই তালিকায় ছিলেন।

আগের ৭ ক্রিকেটারের মধ্যে বাঁহাতি ব্যাটার গুলাম বোদি প্রথম কারাভোগ করেছিলেন। এছাড়া অভিযোগ স্বীকার করে বরখাস্ত হয়েছিলেন জন সিমেস ও পুমি ম্যাটসিকুয়ে। সর্বশেষ ছিলেন সাবেক প্রোটিয়া ওপেনার আলভিরো পিটারসন, যার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়ে বিস্তারিত জানা যায়নি।


এই ক্যাটাগরির আরো সংবাদ