শিরোনাম
বিজিবি কর্তৃক মাদক দ্রব্য হেরোইন উদ্ধার।  তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।  কৃষকদের সাথে প্রতারণা: পাটগ্রামে ভেজাল ভুট্টা বীজের গোডাউনে সিল, নেপথ্যে আল-আমিন তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে নিয়ে ফেসবুকে পোস্ট, নিন্দা পাটগ্রামে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি: চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ মাদক উদ্ধারকারী থানা হিসেবে নির্বাচিত হয়েছে পোরশা থানা।  গিলানী চা বাগানে অশ্রুসিক্ত নয়নে সহকারী ব্যবস্থাপককে বিদায় সংবর্ধনা একজন রূপকার—প্রোফেসর যোগেশ সিং লায়ন্স ও লিও ক্লাব অনির্বাণের চার্টার প্রেজেন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

লিও ক্লাব অব চিটাগং অনির্বাণ’র চার্টার বর্ষ(২০২৬-২৭) এর কমিটি ঘোষণা

রিপোটারের নাম / ১৭৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

 

চট্টগ্রাম প্রতিনিধি : আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল এর অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং অনির্বাণ-এর যুব সংগঠন লিও ক্লাব অব চিটাগং অনির্বাণ(২০২৬-২৭) এর লিও বর্ষের কেবিনেট ঘোষণা করা হয়েছে। কেবিনেটে সভাপতি পদে লিও মোহাম্মদ শাহ ইফরাত চৌধুরী ও সেক্রেটারি লিও নামিয়া সুলতানা ওহি কে নির্বাচিত করা হয়। লিও রেজাউল মোস্তফা কে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও লিও ফারদিন নওয়াজ সজীবকে সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট, লিও আবদুল্লাহ আল জাবির ও লিও চৌধুরী সিয়াম ইলাহী কে জয়েন্ট সেক্রেটারি এবং লিও হুরে জান্নাত রিপা ট্রেজারার,লিও তারেকুল ইসলাম ও লিও আবদুল্লাহ আল মাহমুদ কে জয়েন্ট ট্রেজারার লিও মোবিনুল হক কে টেমার,লিও আবদুর রাফি কে টেইল টুইস্টার, লিও মিশকাতুল জান্নাত মিশু কে কালচারাল চেয়ারম্যান, লিও আলাবি ইনসাফ মাশফি কে মেম্বারশিপ চেয়ারম্যান, লিও মোশাররফ হোসেন রাফি কে স্পোর্টস চেয়ারম্যান এবং লিও প্রিয়া শর্মা কে সিস্টার কো-অর্ডিনেটর করে কার্যকরী পরিষদ গঠন করা হয়।

 

উল্লেখ্য যে, লিও ক্লাব অব চিটাগং অনির্বাণ’র এডভাইজার হিসেবে দায়িত্ব পালন করবেন লায়ন্স ক্লাব অব চিটাগং অনির্বাণ’র প্রতিষ্ঠাতা লায়ন বায়েজিদ সুমন।

 

লিও ক্লাব অব চিটাগং অনির্বাণ-এর নতুন কেবিনেটকে আন্তরিক অভিনন্দন জানিয়ে এডভাইজর লায়ন বায়েজিদ সুমন বলেন, লিওরা শুধু একটি সংগঠনের সদস্য নয়, তারা আগামী দিনের নেতৃত্বের কারিগর। নতুন কেবিনেটের প্রতিটি সদস্যকে সততা, শৃঙ্খলা, মানবিকতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, তরুণদের নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং সেবার মাধ্যমে নিজেদেরকে অনুকরণীয় হিসেবে প্রতিষ্ঠিত করাই হবে আমাদের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, চার্টার বর্ষে নতুন এই কেবিনেটের সামনে রয়েছে অনেক সম্ভাবনা ও চ্যালেঞ্জ। আমি বিশ্বাস করি, ঐক্যবদ্ধ প্রচেষ্টা, উদ্যম ও সৃজনশীলতার মাধ্যমে তারা লিও ক্লাব অব চিটাগং অনির্বাণকে একটি শক্তিশালী ও আদর্শ যুব সেবা সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করবে। লিওদের প্রতিটি ভালো উদ্যোগে আমি সর্বাত্মক সহযোগিতা ও দিকনির্দেশনা দেওয়ার চেষ্টা করব। আমরা চাই, এই বর্ষে ক্লাবের প্রতিটি সদস্য নিজেকে গড়ে তুলবে এবং সমাজের জন্য ইতিবাচক পরিবর্তনের দূত হিসেবে কাজ করবে। নতুন কেবিনেটের জন্য রইল আমার আন্তরিক শুভকামনা, তাদের হাত ধরেই এগিয়ে যাক সেবা, নেতৃত্ব ও মানবিকতার জয়যাত্রা।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;