শিরোনাম
লালমনিরহাটেট পাটগ্রামে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিয়ত মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে। পোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পোরশায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ বিএমএসএস’র কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী পোরশায় মেইন সড়ক থেকে ইউনিয়ন পরিষদ ও স্কুল- আ্যান্ড কলেজে যাওয়ার রাস্তা বেহাল,দ্রুত সংস্কারের দাবি। পাটগ্রামে ওয়ারিয়র্স অফ জুলাই ফাউন্ডেশন এর উদ্যোগে মাসব্যাপী আন্ত: বিদ্যালয় প্রতিযোগিতা অনুষ্ঠিত পাটগ্রামে মৎস্য অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ চায়না দোয়ারী জাল জব্দ চট্টগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন মাইলফলক: ৪১ ওয়ার্ড ডিজাস্টার রেসপন্স টিমের সমন্বয় সভা লালমনিরহাটের পাটগ্রামে ইমামকে হেনস্তার প্রতিবাদে মানববন্ধন
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে ফিরবেন তারেক রহমান

রিপোটারের নাম / ৮৮১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

 

এইচটি বাংলা ডেস্ক : আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষিত হবে চলতি বছরের শেষ দিকে। সে অনুযায়ী নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছে তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে আয়োজিত এক সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হুমায়ূন কবির এসব কথা বলেন।

 

হুমায়ূন কবীর বলেন, আন্তর্জাতিক মহলে বিএনপির প্রতি আগ্রহ বেড়েছে এবং তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে। বিএনপি নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান।

 

মার্কিন রাষ্ট্রদূতের সাথে তারেক রহমানের বৈঠকের প্রসঙ্গে এই উপদেষ্টা বলেন, বৈঠকটি ছিল সৌজন্যমূলক। তবে আলোচনায় দেশের রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচিত হলে তারেক রহমানের রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা এবং তার দৃষ্টিভঙ্গি ইত্যাদি বিষয় আলোচিত হয়।

 

এর আগে সুধী সমাবেশে বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা এনামুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ