শিরোনাম
ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যাওয়া ভেনেজুয়েলাকে সহায়তার দিবে ব্রাজিল ও আর্জেন্টিনা। চীন বাংলাদেশের অন্যতম ‘বিশ্বস্ত বন্ধু’ : প্রধানমন্ত্রী  ইরান যুদ্ধের কারনে ট্রাম্পের প্রশাসন কংগ্রেসের কাছে অতিরিক্ত  ডলারের বাজেট অনুমোদনের আবেদন জানিয়েছে।  বিএসএফ কর্তৃক পুশইনের চেষ্টা করা ব্যক্তিদের ফেরত নিয়ে যাওয়া। চন্দনাইশ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে ‘দুঃসময়ের কাণ্ডারি’ ফয়সাল সিকদার সোহানকে চান তৃণমূল কর্মীরা চন্দনাইশের হাশিমপুরে গাউসিয়া কমিটি ১নং ওয়ার্ডের ইউনিট শাখার ঈদ-এ মিলাদুন্নবী (দ:) মাহফিল চন্দনাইশের সাতবাড়িয়ায় আহলে বাইতে রাসূল (দ:)’র স্মরণে সুলতানে কারবালা মাহফিল ২৫ ও ২৬ জুন ব্রাজিলের জার্সিতে মোহনের শুভকামনা বার্তা চীনা অর্থায়নে পরিকল্পনা, দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু অগ্রাধিকার পাচ্ছে ইরান তেল রপ্তানি করতে না পারলে মধ্যপ্রাচ্য তেল রপ্তানি করতে পারবে না
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

নয়াদিল্লিতে হাইকমিশনার পাঠিয়েছে বাংলাদেশ।

রিপোটারের নাম / ৩০৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

এইচটি বাংলা ডেস্ক : প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের কয়েক দিন পর নয়াদিল্লিতে হাইকমিশনার পাঠিয়েছে বাংলাদেশ।গত অক্টোবরে দিল্লি থেকে হাইকমিশনার মোস্তাফিজুর রহমানকে দেশে ফেরানোর পর থেকে প্রায় পাঁচ মাস ধরে বাংলাদেশ মিশনে শীর্ষ কূটনীতিকের পদটি শূন্য ছিল।

গত শুক্রবার ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে ব্যাঙ্ককে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের সরকারপ্রধানের বৈঠক হয়। এরপর গতকাল সোমবার ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে যান রিয়াজ হামিদুল্লাহ।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, সোমবার বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য রিয়াজ হামিদুল্লাহ দিল্লিতে পৌঁছেছেন।বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা রিয়াজ হামিদুল্লাহ ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব (পশ্চিম) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি শ্রীলঙ্কায় হাইকমিশনার ও নেদারল্যান্ডসে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও বহুপক্ষীয় অর্থনৈতিক বিষয়ক উইংয়ে মহাপরিচালক, নেপালে সার্ক সচিবালয়ের পরিচালক এবং দিল্লির বাংলাদেশ হাইকমিশনেও কাজ করেছেন।

দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রিয়াজ হামিদুল্লাহকে গেল ফেব্রুয়ারিতে ভারতের বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়।তবে ভারত-বাংলাদেশ সম্পর্কের অবনতি হওয়ায় তার আগমন বিলম্বিত হয়েছিল। অবশেষে তার আগমন ব্যাঙ্ককে ইউনূস-মোদি বৈঠকের ইতিবাচক ফল হিসেবে দেখা হচ্ছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ