শিরোনাম
শিক্ষক সংকটের কারণে দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র -ছাত্রীদের ক্লাস বর্জন নওগাঁ পুলিশ সুপারের নির্দেশে পোরশায় বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির উপকরণ জব্দ ও ধ্বংস, ৩ জনের বিরুদ্ধে মামলা।  লালমনিরহাটেট পাটগ্রামে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিয়ত মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে। পোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পোরশায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ বিএমএসএস’র কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী পোরশায় মেইন সড়ক থেকে ইউনিয়ন পরিষদ ও স্কুল- আ্যান্ড কলেজে যাওয়ার রাস্তা বেহাল,দ্রুত সংস্কারের দাবি। পাটগ্রামে ওয়ারিয়র্স অফ জুলাই ফাউন্ডেশন এর উদ্যোগে মাসব্যাপী আন্ত: বিদ্যালয় প্রতিযোগিতা অনুষ্ঠিত পাটগ্রামে মৎস্য অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ চায়না দোয়ারী জাল জব্দ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা ছুটে গিয়েছে উত্তাল সমুদ্র সৈকতে। 

রিপোটারের নাম / ৫১৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

 

রেজাউল মোস্তফা :  বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। মিঠাজল থেকে লোনাজলে আয়ন যোজন-বিয়োজনে। গত পহেলা এবং দোসরা সেপ্টেম্বর, ২০২৫, অনুষ্ঠিত এই উচ্ছ্বাস আয়োজন। শিক্ষার্থীরা ট্রেন এর একটি বগি ভাড়া করে যাত্রা শুরু করেছিল শতাধিক বন্ধু-বান্ধব, অগ্রজ-অনুজ সহ। সাথে ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক জনাব জি এম ফয়সাল, বিভাগের সহাকারী অধ্যাপক জনাব মাজাহারুল ইসলাম, কোঅরডিনেটর জনাব নাজমুল ইসলাম ও রাসেল হাওলাদার, জ্যেষ্ঠ প্রভাষক জনাব মোশারফ হোসাইন, প্রভাষক শোহায়েব সরকার, বাঁধন চন্দ্র মজুমদার ও হুমাইয়ারা শারমিন খান। এই আয়োজনে নতুন মাত্রা যোগ করেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের সম্মানিত উপাচার্য জনাব অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. মোস্তাফিজুর রহমান। তিনি কক্সবাজারে শিক্ষার্থীদের এই আনন্দ আয়োজনে যোগ দেন। উপাচার্যকে পেয়ে শিক্ষার্থীরা আনন্দে আত্মহারা হয়ে যান।

 

শিক্ষার্থীরা অবগাহন করেন সমুদের লোনা জল। ডেউয়ে পর আছাড়ে পরে নির্ভীক ভংগিতে যেন কত দিনের চেনা এ সমুদ্র, এ ডেউ। ফিস-ফিসিয়ে বিসর্জন দেয় সমস্ত দুঃখ কষ্ট। কেউ কেউ চিৎকার করতে থাকে দিগন্তবলয়ে, ধীরে ধীরে মিলিয়ে যায় সে আত্মচিৎকার মানুষের জীবনের মতই। বিকেলের রোদ এসে পড়ে চোখে মুখে। সে এক প্রশান্তির আলোকছটা, যাতে হৃদয় উদ্ভাসিত হয় সমস্ত গ্লানি ঝেড়ে ফেলে। সমূদের এ অবর্ণনীয় সৌন্দর্য উপভোগ করতে করতে কেটে যায় সময়।

 

চান্দের গাড়ী গাড়ি ভাড়া করা হয়েছিল পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়কের রুপ আস্বাদন করতে। শিক্ষার্থীরা অবাক হয়ে চলন্ত রাস্তায় আকাশ দেখছিল, দেখেছিল পাহাড় আর সমুদ্রের মিলন। চোখে রোদচশমা আর এলোমেলো চুলে কতশত মায়া জমে উঠে মোবাইল ফোনের স্থির-চিত্রে। বাদ যায়নি রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড, মহেশখালী দ্বীপ, ইনানী সমুদ্র সৈকত, হিমছড়ি সহ পাটুয়ারটেক এর মত দর্শনীয় স্থান সমূহ।

 

সন্ধ্যার সৈকত যেন আরও বাড়িয়ে দেয় কক্সবাজারের জৌলুস। হরেক রকম মানুষ, হরেক খাওয়া-দাওয়া, লাল-নীল নিয়ন আলোর নিচে। শিক্ষার্থীরা ছাড় দেয়নি এখানেও, বরং ফিস-বারবিকিউ এ রসনা তৃপ্ত করেছে সবার। সমুদ্রের গর্জন শুনতে শুনতে দোসরা সেপ্টেম্বর এই আয়োজনের সমাপ্তির ডাক আসে। অসংখ্য স্মৃতি নিয়ে ছেড়ে যাওয়ার বেদনায় কক্সবাজার ছাড়েন শিক্ষার্থীরা।

 

এরকম পরিপূর্ণ আয়োজনের জন্য বিভাগীয় প্রধান জি এম ফয়সাল কৃতজ্ঞতা জানান, আয়োজকদের কাছে, সর্বোপরি এনইউবি টাক্সটাইল ক্লাবের কাছে। সামনের দিনগুলোতে টেক্সটাইল ক্লাব আরও দক্ষতা ও বিচক্ষণতার পরিচয় দিবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ