শিরোনাম
পোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পোরশায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ বিএমএসএস’র কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী পোরশায় মেইন সড়ক থেকে ইউনিয়ন পরিষদ ও স্কুল- আ্যান্ড কলেজে যাওয়ার রাস্তা বেহাল,দ্রুত সংস্কারের দাবি। পাটগ্রামে ওয়ারিয়র্স অফ জুলাই ফাউন্ডেশন এর উদ্যোগে মাসব্যাপী আন্ত: বিদ্যালয় প্রতিযোগিতা অনুষ্ঠিত পাটগ্রামে মৎস্য অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ চায়না দোয়ারী জাল জব্দ চট্টগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন মাইলফলক: ৪১ ওয়ার্ড ডিজাস্টার রেসপন্স টিমের সমন্বয় সভা লালমনিরহাটের পাটগ্রামে ইমামকে হেনস্তার প্রতিবাদে মানববন্ধন চন্দনাইশে বন্যার্তদের খাদ্যদ্রব্য দিতে এসে কানাডা প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগ চন্দনাইশে বরমা ইউনিয়ন গাউসিয়া কমিটির উদ্যোগে বন্যাকবলিত ৩’শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

পদত্যাগ করেছেন দক্ষিণ আফ্রিকার কোচ রব ওয়াল্টার ।

রিপোটারের নাম / ৪০৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২ এপ্রিল, ২০২৫

 

এইচটি বাংলা স্পোর্টস ডেস্ক : ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার দায়িত্ব নেন রব ওয়াল্টার। কোচ হিসেবে সফলই ছিলেন তিনি। তার অধীনে দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওঠে। এছাড়াও, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠেছিল প্রোটিয়ারা।

কিন্তু শিরোপা এনে দিতে পারেননি ওয়াল্টার। এ ছাড়া দ্বিপাক্ষিক সিরিজে প্রোটিয়াদের পারফর্মেন্স হতাশাজনক ছিল। তার কোচিংয়ে সাতটি ওয়ানডে সিরিজের মধ্যে তিনটি হারতে হয়েছে প্রোটিয়াদের, আর আটটি টি-টোয়েন্টি সিরিজের মধ্যে তারা জিতেছে মাত্র একটি।

তাই চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছেন দক্ষিণ আফ্রিকার সাদা বলের প্রধান কোচ। মঙ্গলবার (১ এপ্রিল) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।

বিবৃতিতে জানানো হয়েছে, ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন ওয়াল্টার। তবে গুঞ্জন উঠেছে, দলের পারফর্মেন্স ভালো না হওয়ায় এবং নিউজিল্যান্ড থেকে ভ্রমণের চাপ থাকায় এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

দক্ষিণ আফ্রিকার সামনে ব্যস্ত সূচি। জুলাইয়ে তারা ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে জিম্বাবুয়ের বিপক্ষে। এরপর অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সফরে যাবে এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে।

তারপর ২০২৬ সালে আছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এখন ওয়াল্টারের বদলি হিসেবে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড কাকে বেছে নেয়, সেটাই দেখার বিষয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ